Powered By Blogger

Friday, December 12, 2025

কবিতাঃ জাত

জাত মানেটা কি তাই বুঝলে না
অথচ জাত নিয়ে করছো বড়াই?
জাত বলতে কি বোঝো তুমি
আগে সেটা বলো তো দেখি ভাই।
জাত নিয়ে তুমি গান বেঁধেছ
কাউকে শ্রেষ্ঠ, কাউকে দেখাতে নিকৃষ্ট;
আর, জাত নিয়ে তুমি লিখলে কবিতা, 
গল্প, উপন্যাস সাহিত্য উৎকৃষ্ট।
জাতের নামে ক'রে উঁচুনিচু ভেদাভেদ
জাতকে রাখবে অক্ষত?
জাতের নামে ক'রে বজ্জাতি
স্রষ্টার বিধানকে করেছো ক্ষতবিক্ষত।
( লেখা ১২ই ডিসেম্বর' ২০২৪)






No comments:

Post a Comment