Powered By Blogger

Tuesday, December 23, 2025

বিচিত্রাঃ ২২৪

ভুলের ভুলভুলাইয়ার ঘুলঘুলিতে 
কেন মরছো ঘুরে অনিবার!?
যার জীবনে যত কম ভুল
জেনো সে থাকে সুখে,
আনন্দ তার দুর্নিবার।

সাবধান!
শয়তানের মিষ্টি হাসিতে ভুলেও 
দিও না বসিতে তারে
তোমার আর প্রভুর মাঝে;
চতুর জেনো সে 
চার আল দেখে চলে যে।
(লেখা ২৪শে ডিসেম্বর'২০১৭) 

উঠতে পলিটিক্স, বসতে পলিটিক্স, 
শুতে পলিটিক্স, খেতে পলিটিক্স, 
চলতে-বলতে-শুনতে পলিটিক্স! 
উফ! জীবনের D. N. A-তে পলিটিক্স!
(লেখা ২৪শে ডিসেম্বর'২০১৯) 
চারপাশে সব মিথ্যা।
মিথ্যার ঘন অন্ধকার!
মিথ্যার আবর্তে পড়ে হাবুডুবু খাচ্ছি।
(লেখা ২৪শে ডিসেম্বর'২০২৪) 

No comments:

Post a Comment