রেত শরীরে সুপ্ত থেকে তোমার নীড়ে, আচার্যদেবের বেশে।
এসেছো বাবাইদাদা হয়ে সরল শান্ত এই সাঁওতালদের দেশে
আনন্দের ঝরণা ধারায় ভেসে আবার আসিবে এ জামের ছায়ায়;
অবিনদাদা হ'য়ে, বাঁচা-বাড়ার মূল মন্ত্র উচ্চারিত হবে অধরায়,
সারাদিন কেটে যাবে লক্ষ কোটি মানুষের ভিড়ে হেসে হেসে
আবার আসিবে তুমি দেওঘরের লাল মাটি, মহুয়া সারি ভালোবেসে
বারবার দারোয়ার বর্ষার জলে ভেজা এ লাল মাটির ডাঙ্গায়;
হয়তো দেখিবো চেয়ে এক তরুণ হাসিতেছে পার্লার আবাসে
হয়তো শুনিবো এক বালক গাহিতেছে জয় রাধে রাধে
হয়তো বাঁচার গান শুনাইতেছে নব্য যীশু নাট মন্দিরের ঘাসে
দারোয়ার পাড়ে দাঁড়িয়ে হয়তো কিশোর এক গঙ্গার উদ্দেশ্যে
শঙ্খ বাজায়; অন্ধকারের বুক চিরে আলো হাতে আসিতেছে ফিরে
দেখিবো এক সৌম্যকান্তি যুবক, তোমারেই পাবো আমি ইহাদের ভীড়ে।
প্রবি।

No comments:
Post a Comment