Powered By Blogger

Sunday, December 7, 2025

বিচিত্রাঃ ২১৬

পা করছে মাথার কাজ
মাথার স্থান পায়ে!
পায়ে পায়ে ঘুরছে জগৎ
জীব মরছে মাথার ঘায়ে!!

ঠাকুর সব দেখছো তুমি তবুও তুমি চুপ!
তোমায় নিয়ে সবাই খেলছে খেলা, ফাটকা খেলা;
শুধু খেলা তো নয় প্রভু! তুমি দাবার বোড়ে অভিরূপ!!

ঠাকুর পূজা শীতলা পূজা, মনসা পূজা, 
গণেশ পূজা, শিব পূজা, সন্তোষী পূজা 
ইত্যাদি পূজার নয়রে সমার্থক; 
ঠাকুর তোমার জ্যান্ত ঠাকুর, জীবন দাঁড়া, জীবন মেরু, 
বাঁচা-বাড়ার উদ্বোধক।

ঠাকুরকে নিয়ে করছো ছেলেখেলা! হেলাফেলা!! অবহেলা!?
ঠাকুর তোমার যেমন দয়াল, তেমনি জেনো ভয়াল;
শুধরে নাও নিজেকে এবেলা।

অন্যের নামে রটিয়ে মিথ্যে কুৎসা হ'লে ইষ্টনিষ্ঠ!?
দয়াল কিন্তু ভয়ংকর ভয়াল
বুঝলে না বন্ধু!
ক'রো না নিজেকে কপটতায় হৃষ্টপুষ্ট।

মাঝে মাঝে ভাবি এই পরিস্থিতির জন্যে কে দায়ী!
বলি, কার দোষ মন!?
ঠাকুর! এই-ই কি
Transitional Period-এর লক্ষ্মণ!!

সীমাহীন অশ্রদ্ধার হ'য়ে চলেছে চাষ!
শ্রদ্ধাবান মহাত্মার ঘরেই সেই চাষার বাস!!

শ্রদ্ধাবান মহাত্মার ঘরেই যদি হয় অশ্রদ্ধার চাষ;
হে প্রভু! কোথায় তবে জীবাত্মার মুক্তির আশ!?

পরমাত্মা আর জীবাত্মার মাঝে লক্ষ যোজন ফাঁক।
হে মহাত্মা! বাড়িয়ে হাত দাও তুমি
যত দ্বন্দ্ব যাক ঘুচে,
ফাঁক ভরাট হ'য়ে যাক।

হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ইত্যাদি কার সৃষ্টি?
ঈশ্বর না মানুষ?
পরমাত্মা না মহাত্মা?
জীবাত্মাকে বাঁচাবে কোন কৃষ্টি!?

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে"----কবে?
যেদিন দেশের মাথার উপর থাকবে পুরুষোত্তম 
আর তাঁর নীচে থাকবে মানুষ-মানুষ-মানুষ।

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।"--ইউটোপিয়া? 
দেশের মাথায় যদি না থাকে পুরুষোত্তম, হ্যাঁ ইউটোপিয়া; বকান্ডপ্রত্যাশা।

"ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে।" কখন? 
দেশে হিন্দুধর্ম, মুসলমানধর্ম, খ্রিষ্টধর্ম ইত্যাদি ব'লে যখন
কোনও ধর্ম থাকবে না, তখন।

ভারত ধর্মে মহান হবে,
কর্মে মহান হবে!
বিশ্বের বুকে, ইতিহাসে ধর্মে কর্মে
রাজার স্থান লবে!!

নিজের জীবনের পাই না তল,
নাই ঠিক তাল;
অন্যের জীবনের খুঁজি তল,
খুঁজি তাল; শালা বেতাল!!
( লেখা ৭ই ডিসেম্বর' ২০১৭)

ভালোবেসো আর ভাল রেখো সবাইকে
অশেষ ভালো আসবে ফিরে
তোমার জীবন আকাশে।

প্রেম বিনা কি প্রেম পাওয়া যায়?
প্রেমহীন জীবন কেমন সে জীবন হায়!!

Generation Gap
Means
Gap Of Thinking, Seeing, Knowing & Understanding 
Between Young & Older

Generation Gap Is Nothing
But Lack Of Understanding Between 
Experienced & Non-Experienced.

Old Is Gold But
Young Is Imitation
Which Creates Huge Generation Gap.
( লেখা ৭ই ডিসেম্বর' ২০১৮)

































































































































































No comments:

Post a Comment