Powered By Blogger

Saturday, December 13, 2025

বিচিত্রাঃ ২১৯

নিজে কিছু করবো না!
সাজানো বাগানে আসবো, ফুল পাড়বো,
পাতা ছিঁড়বো, ডাল ভাঙবো আবার
মালিকেও পেটাবো!! বা: কি মজা!!
( লেখা ১৪ই ডিসেম্বর'২০১৯)

বেশীরভাগ ক্ষেত্রেই দেখা গেছে 
যারাই দয়ালের দয়া পেয়েছে 
তারাই দয়ালের বিরুদ্ধতা করেছে। 
পিছন থেকে রথের দড়ি টেনে ধরেছে। 
কেন্দ্র বিরোধী কাজে যুক্ত হয়েছে।
( লেখা ১৪ই ডিসেম্বর'২০২২)

একজন জাতের বিরুদ্ধে খড়্গহস্ত
সাম্যবাদের গাইছে অলীক গান
ধর্মবাদী আর এক ধার্মিক বেকুব
জাতকে করতে নির্মূল ধরেছে তান।

জাত মানো না, ধর্ম মানো না
কিন্তু ধর্মান্তরিত হও!?
অবাক বন্ধু! অবাক করলে তুমি!!
মানবতার ধর্ম পালন না ক'রে
মানবতার গান তুমি গাও।
( লেখা ১৪ই ডিসেম্বর'২০২৪)




















































No comments:

Post a Comment