দয়াল প্রভুকে যে ধ'রে রাখে জীবনে তাঁকে দয়াল ঠাকুর ভিডিওর এই ঘটনার মতো ঠিক এমনিভাবেই নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচান ভিডিওটা দেখুন ও নিশ্চিত মৃত্যু ভয় ও মহাবিপদ অনুভব করুন।
দয়াল ঠাকুর যার একমাত্র ধ্যান জ্ঞান, সংসারের সব কাজে, জীবনে সকাল থেকে রাত পর্যন্ত তাঁকে যে প্রতিমহুর্তে জড়িয়ে ধ'রে রাখে, একমাত্র তাঁকেই জীবনে স্থান দেয় ও ঘরে ঘরে প্রতি জীবনে তাঁকে প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করে, তাঁর প্রতিষ্ঠার কাজে নিজে এগিয়ে আসে ও ইষ্ট প্রতিষ্ঠার কাজে অন্যদের প্রতি সহযোগীতার দরাজ হাত বাড়িয়ে দেয় ও যোগান দেয় নিজের ক্ষমতা অনুযায়ী, দয়ালের প্রতিষ্ঠার কাজে কোনরূপ বাধা সৃষ্টি করে না, কারও বিরুদ্ধে কোনরূপ অপপ্রচার করে না, কারও দোষ ত্রুটি নিয়ে পরনিন্দা পরচর্চা করে না, কারও সম্বন্ধে বা কোনও কিছু সম্বন্ধে মিথ্যে প্রচার করে না, নিজেকে নিজের বিবেকের আয়নায় দেখে সবসময়, অহেতুক কারও ব্যাপারে নাক গলায় না, অন্যের চলায় বাধা সৃষ্টি করে না, নিজের অহংকারী জ্ঞানে কারও ক্ষতি করে না, ভালো ও মঙ্গল কাজে অন্যকে প্ররোচিত করে, ঘরে বাইরে সমস্ত রকম নেগেটিভ শক্তি থেকে নিজেকে বাঁচিয়ে চলে ইষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যে, নিজের জীবন, পরিবারের জীবন, পারিপার্শ্বিকের জীবনকে বাঁচা ও বাড়ার পথে চালিত করার জন্য সবার সাথে মিলেমিশে কাজ করে, সমাজ জীবনে দয়ালের প্রতিষ্ঠার কাজে নিজে বাধার কারণ হয় না ও কেউ বাধা হ'লে তার বিরুদ্ধে মিষ্টি ভাষায় স্পষ্টবাদিতার সঙ্গে রুখে দাঁড়ায় ও তার ভুল ভাঙ্গিয়ে দেয়, হাত ধ'রে তাকে মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানায়, প্রদীপের আলোয় সামনের উদ্ভাসিত পথের দিকে তাকিয়ে থাকে ও দৃঢ় পদক্ষেপে এগিয়ে যায় 'যদি তোর ডাক শুনে কেওু না আসে তবে একলা চলো রে' মন্ত্রে প্রদীপের নীচের অন্ধকার দেখে না, ঘরে-বাইরের সমস্ত ছোটো ছোটো শিশুদের প্রাণে প্রাণে ঢুকিয়ে দেয় সর্ব্বশ্রেষ্ঠ আদর্শ শ্রীশ্রীঠাকুরকে তখন আমার দয়াল ঠাকুর তাকে ও তার পরিবারকে ভিডিওর ঐ কুমিরের মুখ থেকে কচ্ছপের বারবার পড়ে যাবার মতো এবং অবশেষে বেঁচে যাওয়ার মতো সমস্ত রকম বিপদ আপদের দিক থেকে রক্ষা করে, নিশ্চিত সাক্ষাৎ মৃত্যর হাত থেকে রক্ষা করে, রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা থেকে রক্ষা করে ও সুন্দর আনন্দময় এক দীর্ঘ লম্বা জীবনের অধিকারী ক'রে তোলে। জীবন মধুরেণ সমাপয়েৎ হয়।
আসুন সত্য জানি ও পালন করি।
( লেখা ১১ই ডিসেম্বর'২০২৪)
ভিডিওর লিঙ্কঃ
https://www.facebook.com/100059616441361/videos/1543408179895581
https://www.facebook.com/100059616441361/videos/1543408179895581

No comments:
Post a Comment