হে আচার্যদেব!
আমার অশ্রুভেজা বুক ভাঙা প্রণাম গ্রহণ ক'রো।
হে আচার্যদেব! তুমি নেই ভাবতে পারছি না!
কেন তুমি ছেড়ে চলে গেলে আমাদের!?
মনপাখি বারবার গেয়ে ওঠেঃ
"শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয়! ফিরে আয়!!"
হে দয়াল! শক্তি দাও, শক্তি দাও মোরে সহিবারে এ অসহনীয় ব্যথা।
এ ব্যথা বোঝে সে প্রাণে ব্যথা লেগেছে যার।
( লেখা ১৬ই ডিসেম্বর'২০২১)

No comments:
Post a Comment