Powered By Blogger

Tuesday, November 12, 2024

বিচিত্রা ৪০

একদিন অভাব ছিল টাকার;
টাকার অভাব মিটে গেল কিন্তু
স্বভাব জীবন করলো সাবাড়। 
( লেখা ১৩ই নভেম্বর'২০১৭)

দয়াল আছে যার জীবনে 
জীবন আছে সেই জীবনে,
হৃদয়ে প্রেম আসে তখনি
মনের আড়ালে বুকের গভীরে চুপিচুপি! 
বিবেক চিরদিনই ডেকে যাবে 
শয়নে স্বপনে জাগরণে নীরবে
শুনতে পাবে তখন একলা ঘরে যখন
দয়াল সাথে থাকবে তুমি!

আত্মপ্রতিষ্ঠার অন্ধ মোহে 
আজ ক্ষতবিক্ষত সবাই; 
সময় থাকতে শুধরে নিই নিজেকে 
দয়ালের চলন চুমি এসো বন্ধু, এসো ভাই।

এমন যার চোখ, এমন মন যার, 
মুখ যেমন তেমন
দ্যাখে বুড়া, সোচ বুড়া, বাত বদতমিজ এমন
পরিবেশে দুর্গন্ধে আকাশ-বাতাস গরম!!

চোখ দ্যাখে দোষ, মন খোঁজে দোষ, 
মুখ বলে খালি দোষের কথা!
বিবেক বলে, জীবন মাঝে আমি কোমাছন্ন; 
আমি মৃত সেথা!!
( লেখা ১৩ই নভেম্বর'২০১৯)






















Thursday, November 7, 2024

বিচিত্রাঃ ৩৯

জীবনের সেরা উপলব্ধি:
ভালো কাজে প্রভূত বাধা!
সেরা অভিজ্ঞতা:
বাধাদানকারীরা সব ভালো লোক, 
তথাকথিত ভালো!!

"ধরার কিছু না হলে তো মানুষ বাঁচে না।"---শ্রীশ্রীঠাকুর।
মানুষ বাঁচবার জন্য খড়কুটোকেও জড়িয়ে ধরে।
আমাদের ধরার জন্য দয়াল ঠাকুর আছে; 
আমাদের ভয় কি?-

আহ্বান জানাই।

রিপাব্লিক ভারত চ্যানেলের চীফ এডিটর অর্ণব গোস্বামীর জামানতের জন্য আদালতের রায়ের অপেক্ষায় গোটা ভারত। কিন্তু মনে কয়েকটা প্রশ্ন জাগেঃ
*যেখানে অর্ণব গোস্বামীর গ্রেপ্তারই অবৈধ ও অন্যায়, যেখানে আদালতের রায়ে বন্ধ হ'য়ে যাওয়া কেস রিওপেনের নিয়ম না মেনেই পুলিশ ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার করে অর্ণব গোস্বামীকে এবং এই অন্যায় গ্রেপ্তার যেখানে আদালত ঘোর অন্যায়, অবৈধ ও উদ্দেশ্য প্রণোদিত ব'লে স্বীকৃতি দিয়েছে সেখানে সেই নিরপরাধ অর্ণব গোস্বামীকে সরাসরি মুক্তি দিল না কেন আদালত!?
*কেন অর্ণব গোস্বামীকে ১৪দিনের জেল কাস্টডিতে পাঠাল আদালত!?
*কেন আদালত সত্য জানা সত্ত্বেও এবং এই বিষয়ে তার মতামত দেওয়া সত্ত্বেও নিরপরাধ ব্যক্তিকে আদালতের কাছে জামিনের আবেদন করতে হবে!?
*কেন জামিন ছাড়াই নিরপরাধ ব্যক্তিকে সস্মমানে মুক্তি দেওয়া হবে না!?
*কেন অন্যায়কারীর বিরুদ্ধে তার অন্যায় কাজের জন্য কঠিন শাস্তি গ্রহণ করা হবে না এই বিষয় জানিয়ে শো কজ করা হ'লো না বা হবে না!?
*এ কি রকম আইন ব্যবস্থা!? এ কি রকম বিচার!?
*সরাসরি মুক্তি বা জামিন না দেওয়া এবং জেল কাস্টডিতে রাখার সপক্ষে যুক্তি কি!?
*এই সমস্ত আইন ব্যবস্থা কি ব্রিটিশের সময়ের আইন ব্যবস্থা!?
*আইন ব্যবস্থা কি নাবালক?
* যদি তাই হয় তবে কবে বিচারব্যবস্থা সংস্কার হ'য়ে সাবালক হবে!?
এই বিষয়ে কেউ কি যিনি আইন বিষয়ে অভিজ্ঞ আমায় বিস্তারিত জানাবেন? বিস্তারিত আলোচনা করার জন্য আইন বিষয়ে অভিজ্ঞ বন্ধুদের আহ্বান জানাই। অপেক্ষায় রইলাম। ( লেখা ৭ই নভেম্বর'২০২০)

কবিতাঃ তুমি মানো না।

সবাইকে তুমি টেনে তোলো
সবাইকে বলো তাঁর কথা
আদর ক'রে বুকে নাও জড়িয়ে
দিও না কাউকে ব্যাথা!
ব্যাথা যে পান তিনি আসলে
তাও তুমি জানো না,
জানো না তার কারণ
তাঁকে তুমি মানো না।
( লেখা ৭ই নভেম্বর' ২০১৯)

বিচিত্রা ৩৮

বিশ্বাস! বিশ্বাস! বিশ্বাস!একবার বিশ্বাস ক'রে আলোর দিকে মুখ ফেরাও। একবার নির্ভর ক'রে দেখো দয়ালের উপর। একটু ধৈর্য ধরো; দেখবে নিমেষে কেটে যাবে অন্ধকার, খুলে যাবে বন্ধ দরজা, ঘুচে যাবে হাহাকার!
( লেখা ৭ই নভেম্বর' ২০২১)

টাকা দিয়ে ঠাকুর হয় না সেবা, হয় না তাঁর প্রতিষ্ঠা; যে ব্যবহার, কথা, কাজে ঠাকুর পান ব্যাথা তা থেকে দূরে থাকার করো তুমি চেষ্টা।

ঠাকুর বলেন,
আমায় তুমি ফেলেছো মেরে শেষ যে তোমার পুঁজি!
তোমার চলা, তোমার বলা, তোমার চিন্তা, তোমার কথা সেথায় যে আমি বাঁচি!

ঠাকুর বললেন,
ছোটোকে বড় করো, বড়কে করো আরো বড়!
আমরা বলি, বড়কে ছোট করো, ছোটকে করো আরো ছোট, লাথি মেরে দাও ঢুকিয়ে পাতালে!

টাকা দিয়ে কি আর ইষ্টপ্রতিষ্ঠা হয়?
আত্মপ্রতিষ্ঠা-ই হয় না তো ইষ্টপ্রতিষ্ঠা!!

অন্তরে হামবড়াই লুকিয়ে চোরের মত
বিবেককে দেবে আর কত ফাঁকি?
অবশ্য থাকে বেঁচে বিবেক যদি।

টাকা একটা বিশেষ ভূমিকা পালন করে মাত্র
কিন্তু তা দিয়ে কাজের মূল্যায়ণ হয় না
তাই টাকার অহংকার করা ভালো না।
( লেখা ৭ই নভেম্বর'২০১৯)












Wednesday, November 6, 2024

বিচিত্রাঃ ৩৭

'সৎসঙ্গ' বাগিচায় মালি আমি ভাই
বাবু সেজে বাবুয়ানী করি না সেথায়!
মালি খালি চেয়ে থাকে কবে ফুল হবে
বাবু খালি ভাবে বসে, কবে ফল খাবে!!

কোনও জাতিকে হত্যা ক'রে শেষ করা যায় না বা জয় করা যায় না তা সে যত বড় পরাক্রমী শাসক বা দেশ হ'ক না কেন যদি তার মধ্যে জমাট ক্ষীরের মতো জ্ঞান চর্চার উগ্র ক্ষিধে থাকে।
উদাহরণঃ ইহুদী জাতি।
কোনও জাতিকে জয় করা যায় একমাত্র প্রেম ভালোবাসা দিয়ে। নতুবা নয়। আক্রমণকারীর ধ্বংস অনিবার্য।


"মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে তুই কেন রে মরার মতো।"এ কথা মনুষ্যজাতীর জন্য। বিশ্বের যে প্রান্তে যে মানুষের মধ্যে এই মহাশক্তি জেগে উঠবে তাকে কেউই কোনওদিনই কোনও অপশক্তি দাবিয়ে রাখতে পারবে না। এটাই সৃষ্টিকর্তা বা বিধির বিধান। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শন।
( লেখা ৬ই নভেম্বর' ২০২৩)

দিনের বার্তাঃযে কোন সম্পর্কই নষ্ট হয়
পরস্পর পরস্পরের প্রতি অবিশ্বাস থেকে।

পরম প্রেমময়ের পতাকার তলায় চরম হিংসার জীবন!?
দয়াল যখন ভয়াল হবেন কি করবো তখন!?

হে দয়াল! দিনের শেষে জমার খাতা শূন্য!?শুধু কুৎসা, নিন্দা, গালাগালিতে পরিপূর্ণ!?

এবার বিদায় দাও দয়াল ঘুরে আসি!হাসি হাসি পড়বো ফাঁসি নয়ন জলে ভাসি!!

হে দয়াল! বিচার ক'রো।যদি ভুল ক'রে থাকি, ক'রে থাকি কোনও দোষ
তবে ক'রো বিচার।
আমি অপেক্ষায় আছি ক'রো বিচার।

হে দয়াল! দিনের শেষে কি পেলাম?শুধু দলাদলি আর গালাগালি ভরা
ঘোর অন্ধকার রাত ভয়াল!?
( লেখা ৬ই নভেম্বর'২০১৯)

সৎসঙ্গী মানে ঈশ্বরের সঙ্গী, দয়াল প্রভুর সঙ্গী।
সাবধান! দয়াল আহত হন, আঘাত পান, ব্যথা পান
এমন কাজ ক'রো না।

যে পরিবেশে থাকলে পরে নষ্ট হয় স্কীল সেট
সেখানে হাজার লাভ হোলেও থেকো না,
থাকলে পরে ফেড হবে ফেট।
( লেখা ৬ই নভেম্বর'২০১৮)






















কবিতা/গানঃ আগুন! ঝড়! জল!

বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
চোখেতে জল ঝরে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!

তোমায় ভুলে আর যাবো না
রিপুর টানে মাতাল হ'য়ে পাগল হ'য়ে অন্ধকারে।
চরণতলে থাকবো পড়ে
চলনপুজায় মগ্ন থেকে শান্ত হ'য়ে আলোর সাগরে।
ভুলে চরণখানি হয়েছে চলনহানি ভেঙ্গেছে জীবন তরী।
আমার দয়াল প্রভু দাও গো স্থান চরনতলে;
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!

তুমি দেখালে, দেখালে আলো ধ'রে জীবন খুঁজে পাওয়ার পথ
মন আঁধারে ডোবে যখন তুমি তখন রোশনি হ'য়ে চালাও রথ
জীবন হাসে ডগমগিয়ে আলোর ঝরণা ঝরে ঝর্ঝরিয়ে!
আমার দয়াল প্রভু দাও গো স্থান চরণতলে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
চোখেতে জল ঝরে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে চোখেতে জল ঝরে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
বুকেতে আগুন জ্বলে
বুকেতে আগুন জ্বলে
মনেরি অতল তলে
মনেরি অতল তলেতে যে তোমারি ঝড় চলে!
( লেখা ৬ই নভেম্বর' ২০২১)
 ( SIKANDAR FILM/ গুলো মে রঙ্গ ভরে (UPBEAT VIRSION)