ভয় কি তোর ভাইরাসে করোনার!
করোনা নামক দৈত্যটিকে নাম আগুনে জ্বালিয়ে মার, পুড়িয়ে মার।
করোনার মরণ দুয়ারে পড়বে ঝাঁপ!!
তার সাথে বুকের মাঝে আছে যে নাম,
নাম আগুনে করোনা ভাইরাস হবে পুড়ে ছাই!!
করোনা ভীতি শুধু নয়,
সৎসঙ্গীদের প্রতি:(৮)
করোনা-য় ক'রো না ভয়, হ'য়ো না আত্মঘাতী!
দয়ালের নাম অমৃত করো পান কাটবে অকাল যমভীতি!!
করোনা নামক দৈত্যটিকে নাম আগুনে জ্বালিয়ে মার, পুড়িয়ে মার।
সৎসঙ্গীদের প্রতি: (২)
মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে তুই কেনরে ভয়ে মরিস! করোনা নামক মৃত্যুদূতে নাম আগুনে পুড়িয়ে মারিস।
সৎসঙ্গীদের প্রতি:(৩)
রাস্বা নামে জয়গুরু ব'লে দে না ঝাঁপ!করোনার মরণ দুয়ারে পড়বে ঝাঁপ!!
সৎসঙ্গীদের প্রতি: (৪)
যে যা বলে বলুক, যে যা করে করুক!তার সাথে বুকের মাঝে আছে যে নাম,
মহানাম সেই নামের তাপে করোনা পুড়ে মরুক!!
সৎসঙ্গীদের প্রতি: (৫)
করোনার ঔষধ সদাচার আর মহৌষধ তাঁর বীজনাম! নামামৃতে করো করোনা ভাইরাসকে খানখান!
সৎসঙ্গীদের প্রতি:(৬)
নাম করো, নাম করো, নাম করো ভাই!নাম আগুনে করোনা ভাইরাস হবে পুড়ে ছাই!!
সৎসঙ্গীদের প্রতি: (৭)
দিয়েছিলে কথা হ'য়োনা কথার খেলাপি;করোনা ভীতি শুধু নয়,
নাম থেরাপিতে কাটবে মহাভীতি, যমভীতি!
নিঃশ্বাসে-প্রশ্বাসে করো নাম, গাও নাম, করো নাম আবৃত্তি!
করোনা-য় ক'রো না ভয়, হ'য়ো না আত্মঘাতী!
দয়ালের নাম অমৃত করো পান কাটবে অকাল যমভীতি!!
সৎসঙ্গীদের প্রতি: (৯)
করোনা নিয়ে ক'রো না হেলাফেলা, ক'রো না অবহেলা; করোনার চ্যালেঞ্জ জেনো মন্ত্র 'ক'রো না' আর
বীজনাম মহানাম নহেলে পে দহেলা!
সৎসঙ্গীদের প্রতি: (১০)
চীন থেকে এলো ভারতে মৃত্যুদূত করোনা আর চীনের প্রতি ভারতের আছে করুণা!
কারণ পরম করুণাময় পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের দেশ ভারত!
তাই তাঁর কাছে আসুন প্রার্থনা করি তাঁর সৎনামে বাঁচুক জগৎ!
( লেখা ২১শে মার্চ'২০২০)

No comments:
Post a Comment