গোড়া কেটে আগায় জল’
বন্ধু! এই সংস্কৃতি চলবে আর কত!?
বন্ধু! এই সংস্কৃতি চলবে আর কত!?
উন্নতি আর দুর্নীতি দুই সৎ ভাই!
বলছে,
হাত ধরাধরি ক'রে চলো যাই!!ভালো মানুষের মুখোশ পরে
তুমি কাকে দিচ্ছ ফাঁকি?বুকের মধ্যে তাকিয়ে দেখো,
সেথায় বসে কে যেন কিসব করছে আঁকিবুঁকি!!
তুমি বলো, ধোয়া তুলসী পাতা কেউ নয়।
আমি বলি, তুলসী পাতা নোংরা হ'লেও
তুলসী পাতা তুলসী পাতাই রয়।
ধুয়ে আবার নারায়ণের পায়ে দেওয়া যায়।
বরং বলতে পারো, বিছুটি পাতা;
যাকে ছুঁলেই পরে হয় ক্ষয়।
( লেখা ১১ই মার্চ' ২০২৬)
সমাজসেবা পয়সার বিনিময়ে হয় না।
আন্তরিকতা সাথে হৃদয়ের স্বচ্ছতানা থাকলে কেউ তার সুফল পায় না।
হিংসা এমনই জিনিস তাকে বাড়তে দিলে বেড়েই যায়;
কোনও ভালো কাজ করেও না, করতেও দেয় না;
শুধুই কথার বিষাক্ত হাই!
কেউ ভালো কাজ করলে দেয় বাধা ,
দেয় না করতে যারা;ভবিষ্যৎ তাদের ঘোর অন্ধকারে ভরা!
কে করবে ভালো কাজ আর কেনই বা করবে?
কাঁকড়ার চরিত্র নিয়ে মারামারি ক'রে মরবে!অতীতের সাহায্য ও দিনগুলি ভুলে যাও?
অনিত্য ঝলমলে নিয়ে বর্তমান
থাকো ব্যস্ত নেশাগ্রস্থের মত!
ভবিষ্যতে কি করছে অপেক্ষা
একবার তা' দেখে নাও!
কথায় আছে:
কাজের বেলায় কাজী কাজ ফুরোলে পাজি!পাজির পাঁজিতে জেনো আছে
'শেষের সেদিন ভয়ঙ্কর'
বলতে পারি এ কথা রেখে বাজি!!
আজ তোমার দিন।
তাই ভুলে গেছো আর পড়ে না মনে সেইদিন!
কেউ ছিল না তোমার সাথে যেদিন!!( লেখা ১১ইমার্চ'২০২১৯)

No comments:
Post a Comment