অউকাত ভুলে দিয়ে লম্ফ মারছো ঝম্প;
কাল কবলের জাঁতাকলে
কাল কবলের জাঁতাকলে
হবেই হবে কুপোকাৎ।
গুরুজনে শ্রদ্ধা করে না যে জন করে না সম্মান তাঁরে;
অশ্রদ্ধার বিষ বাষ্পে মরে সেআর
মারে বংশ উজার ক'রে।
বুকের মধ্যে অশ্রদ্ধার করছো চাষ,
অনবরত হিংসার ফুল ফোটাচ্ছো মনে!
হুল ফুটিয়ে ঢালছো তীব্র বিষ আর
দিচ্ছো জয়ধ্বনি গুরুর নামে?
শব্দ নিয়ে করছো জাগলিং,
দেখাচ্ছো প্রেম পীরিতের খেলা!
কবিতায় তুলছো প্রেমের তুফান
কিন্তু জীবন তোমার বলছে অন্য কথা শেষবেলা!!
( লেখা ৩রা মার্চ'২০১৮)
নেগেটিভ শক্তিকে প্রতিহত করার অসীম শক্তি দাও দয়াল,
নেগেটিভ শক্তি যেন আমাকে পরাস্ত করতে না পারে।
( লেখা ৩রা মার্চ'২০২৫)

No comments:
Post a Comment