আমি বাইক স্টার্ট দিয়ে রওনা দিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ফেরার সময়ও সেই একই দৃশ্য। দ্রুতবেগে পাশ দিয়ে বাইক রেসিং এর ঢঙে সাঁ ক'রে ছুটে বেরিয়ে যাচ্ছে বাইক রাইডার কি ছেলে, কি মেয়ে। মনে হচ্ছে ভীষণ জরুরী কাজে যাচ্ছে সবাই কিম্বা হয়তো বা ট্রেন বা প্লেন মিস করবে তাই। বাইকে যেতে যেতে মনে পড়ছিল অনেক কথা। নিজের যৌবনের কথা। বয়স আমার এখন ৬২ কিন্তু মন বলে ২৬। ৬২ বছর বয়সে চালাচ্ছি পালসার বাইক। বছর দুয়েক হয়েছে ছেলে বাইক কিনেছে। আমি মাঝে মাঝে চালাই। তবে ছেলের থেকে বেশী কাজে লাগে আমার; সৎসঙ্গের কাজে। যৌবনে একদিন মাত্র বাইক চালিয়েছি। অন্যের বাইক। ব্যস, ঐ পর্যন্তই। তারপর আর জীবনে চালায়নি। কারও কোনও জিনিস ব্যবহার করতে আমার ভালো লাগতো না আর সত্যি বলতে কি ইচ্ছেও করতো না। যা আমার নেই, নেই; তার জন্য ছিল না কোনও দুঃখ, কোনও খেদ। তবে অনেকবার চেষ্টা করেছি বাইক কেনার। চাকরী পাবার পর বন্ধু বান্ধব এমনকি অফিসের কয়েকজন মিলেও চেষ্টা করেছিলাম বাইক কেনার, টাকাপয়সাও রেডি ছিল কিন্তু কোন এক অজানা কারণে যতবার বাইক কিনতে মনস্থির করেছি ততবার ব্যর্থ হয়েছি। আর এইভাবে দিন ঘুরতে ঘুরতে হ'য়ে গেছিল ৬০বছর বয়স। আর ৬২ বছর বয়সে এসে পালসার বাইকের মত ভারী বাইক হাতে আমি এগিয়ে চলেছি জিটিরোড পেরিয়ে!!!!!!
আমি শুধু মনে মনে ভাবি কেন এমন হ'লো!? কেন যা যৌবনে চালাবার জিনিস তা' যৌবনে না চালিয়ে এই বয়সে হ'লো? কেন তখন অতবার কেনার প্রস্তুতি সত্ত্বেও কেনা হ'লো না? কেন? কেন? কেন?
এখনতো আমার বয়স হয়েছে। এই বয়সে কি ভারী বাইক যা কোনদিনও চালায়নি তা' চালানো উচিত? যৌবনের পাগলা ঘোরায় ছুটে বেড়ানো লোক আমি, কেন যৌবনে চালাবার জন্য বা কেনার জন্য পাগলামো হ'লো না!? বন্ধুদের বাইকে চড়েছি কিন্তু চালাইনি। বন্ধুদের গাড়িতে চড়েছি কিন্তু চালাইনি। চালাইনি শুধু নয়, সত্যি বলতে কি চালাতেও কখনো ইচ্ছে হয়নি! কেন!? কেন!? আর আজ কেন চালাই বা চালাচ্ছি? কেন আজ এই বয়সে চালাতে খুব একটা ইচ্ছে না হ'লেও অনিচ্ছেও হয় না। আর, সৎসঙ্গের কাজে ভীষণ সাহায্য হয় যে, তাই মাঝে মাঝে চালাই।
কিন্তু কেন যৌবন আমায় হাতছানি দিয়ে ডেকে নিয়ে যেতে পারলো না!? এই প্রশ্নে আমি শুধু চেয়ে থাকি ঠাকুরের মুখের দিকে। রাতবিরেতে আমি ঠাকুরের মুখের দিকে যখনই এই প্রশ্ন নিয়ে তাকাই তখন একটা মিষ্টি হাসি তাঁর মুখে ঝলক মেরে চলে যায়। ঠাকুরকে বলি নির্জন দুপুরে বা নির্জন রাতে ফাঁকা একাকী ঘরে, ঠাকুর, আমার যৌবন ছিল, ছিল যৌবনের পাগলা ঘোড়ায় চেপে ছুটে বেড়ানোর পাগলা নেশা। ছিল বন্ধু, ছিল ইচ্ছা, স্বপ্ন! অভাব ছিল না অর্থের! ছিল চেষ্টা! তবে কেন, কেন কেনা হ'লো না তখন, যৌবনে! কেন বারবার কিনতে গিয়ে ঘুরে যেত মন অন্য কোনখানে, অন্য কোথাও!? তবে কি!!!তবে কি!!!!!!!!!!! জানি না। জানি না আমি কিছু। শুধু মন বলে, ঠাকুর তবে কি.........।!!!!!!!
( ১১ই জানুয়ারী' ২০১৮)

No comments:
Post a Comment