Powered By Blogger

Tuesday, January 10, 2023

উপলব্ধিঃ ৫সত্যিই কি ভালো আছি।

ঘর থেকে বাইরে পা রাখলেই পরিচিত ও অপরিচিত বহু মানুষের সঙ্গে দেখা হয়। আমি চিনি না আমাকে চেনে এমন মানুষের সঙ্গেও দেখা হয়। হঠাৎ ক'রে যখন কেউ বলে, ভালো আছেন? চেনা হ'লে বলি, ভালো আছি। অচেনা হ'লেও বলি, হ্যাঁ। এই ছোট্ট একটা 'হ্যাঁ' বলতে সময় লেগে যায় অনেকখানি। মনের মধ্যে একসঙ্গে হুটোপুটি করতে থাকে অনেকগুলি শব্দ। 'কে ইনি? ইনাকে কি চিনি? কি নাম ইনার?' ইত্যাদি অনেক রকম কথায় এলোমেলো হ'য়ে যায় মন। সময়ের সঙ্গে সঙ্গে চেনা হ'য়ে যায় অচেনা আর অচেনা হ'য়ে যায় চেনা। এমনও হয়েছে চেনা নেই, জানা নেই কনফিডেন্টলি 'ভালো আছেন?' ব'লে চেনার ভান ক'রে এসে কাছে ভিড়ে গেছে কাজ হাসিল করার মতলবে। চেনার রকমফেরে হারিয়ে গেছে চিন্তামণি। আর তাই হয়তো বলে ফেলি আমরা সবাই, 'হ্যাঁ, ভালো আছি।' সত্যিই কি ভালো আছি!?
( লেখা ১১ই জানুয়ারী' ২০১৮ )

No comments:

Post a Comment