Powered By Blogger

Thursday, August 21, 2025

উপলব্ধিঃ শিষ্টাচার ও ভদ্রতা।

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় ছাত্র সমন্বয়ক কমিটির সদস্যদের মধ্যে যারা ক্ষমতার চেয়ারে বসেছেন তাদের মধ্যে একজন অল্প বয়সী ছাত্রের সংশ্লিষ্ট দপ্তরের ক্ষমতার চেয়ারে বসে থেকে দাঁড়িয়ে থাকা বয়স্ক আধিকারীকদের সঙ্গে পরিচিত হওয়ার ঘটনাকে কেন্দ্র ক'রে পক্ষে-বিপক্ষে বিতর্ক দানা বেঁধেছে দেখলাম। এ নিয়ে সবার যার যার ব্যক্তিগত মতামত দেখলাম ও পড়লাম। তাই আমারও যা মনে হ'লো এই বিষয়ে তাই আমিও তুলে ধরলাম সমস্ত ছাত্র সমাজের সুবিধার্থে। গ্রহণ বর্জন ব্যক্তিগত।

শিষ্টাচার ও ভদ্রতা যার যার ব্যক্তিগত ব্যাপার যা' জৈবী সংস্থিতি ও পারিবারিক, পারিপার্শ্বিক পরিবেশ, শিক্ষা, ভৌগলিক কৃষ্টি, সংস্কৃতির ওপর নির্ভর করে। আর, এই শিষ্টাচার ও ভদ্রতা প্রতিদিনই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অর্থাৎ শৈশব থেকে বার্ধ্যক্য পর্যন্ত পারিবারিক ও পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে যেতে শেখার ব্যাপার। কেউই পারফেক্ট না। পারফেকশান অর্থাৎ পরিপূর্ণতা লাভের জন্য মাথার ওপর আদর্শ থাকার প্রয়োজন। আর, আদর্শের আদর্শ মহা আদর্শ সর্বশক্তিমান ঈশ্বর, ঈশ্বরের জীবন্ত রূপ যদি আদর্শ হিসেবে জীবনে থাকে ও সক্রিয় থাকে তখন শিষ্টাচার ও ভদ্রতার কৃষ্টি-সংস্কৃতি নিজের ভেতরে অটোমেটিক্যালি জন্ম নেয়। এই শিষ্টাচার ও ভদ্রতা কোনও স্কুল কলেজ থেকে শিখতে হয় না। 

যাই হ'ক, এই আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় দেশের ও পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ কি।
( লেখা ২১শে আগষ্ট'২০১৪)

বিচিত্রা ১৭৭

নিন্দা 
যখনি কেউ কারও নিন্দা করে বুঝে নিতে হবে 
নিন্দিত ব্যক্তি নিন্দাকারীকে কোনোদিন কোনও 
উপকার বা সাহায্য করেছিল।

যখনি কেউ কারও নিন্দা সমালোচনা করে 
বুঝে নিতে হবে নিন্দিত ব্যক্তি 
নিন্দাকারীর স্বার্থে আঘাত করেছিল। 

যখনি কেউ কারও নিন্দা কুৎসা করে, 
দোষ ত্রুটি ধরে তখনি বুঝে নিতে হবে 
নিন্দাকারী মাৎসর্য রিপু দ্বারা আক্রান্ত।

যখনই দেখবে কেউ তোমার নিন্দা সমালোচনা করছে 
তখনি বুঝবে সে তোমার সাজানো বাগানে এসে 
বিন্দাস ফুল তুলতে বাধা পেয়েছে।
( লেখা ২১শে আগষ্ট'২০২৪)

দিকে দিকে আন্দোলন আন্দোলিত হচ্ছে নানা ঢঙে নানা রঙে। 
কখন যে কার হাত ধ'রে আন্দোলন কোনদিকে ঘুরে যাচ্ছে 
কেউ তা' জানে না।
( লেখা ২১শে আগষ্ট'২০২৪)





Tuesday, August 19, 2025

বিচিত্রা ১৭৬

কেরল বিপর্যয় শুধু নমুনা মাত্র 
অপেক্ষা করছে আরও আরও ভয়ঙ্কর রাত্র 
আমি জানি বললে একথা হবে সে উপহাসের পাত্র!!!

কেরলে হয়েছে তো আমার কি? 
শালা মার হাতোড়া, চালাও রাজনীতির তর্জা; 
ভস্মে ঢালো ঘি!!

কেরলে বন্যা,
টিভির চ্যানেলে চ্যানেলে হয়েছে শুরু---
চোর পালালে বুদ্ধি বাড়ে গুরু---
সমস্যা সমাধানে বাদ প্রতিবাদের ন্যাকা কান্না।
( লেখা ২০শে আগশট'২০১৮)

বর্তমান কঠিন মুহূর্তে দেশের স্বার্থে দেশের সব দলের গুরুত্বপূর্ণ নেতানেত্রীর কোনটা আগে প্রয়োজন?
১) আফগানিস্থান ইস্যুতে বৈঠকে বসা ? নাকি
২) ২০২৪ লোকসভা ভোটের পরিপ্রেক্ষিতে বিরোধী ঐক্য ইস্যুতে বৈঠকে বসা?

তালিবানি আগ্রাসনে অজানা বিশ্ব রাজনীতি ও পরিস্থিতিতে দেশের রাজনৈতিক দলগুলির এইমুহূর্তে কোনটা আগে করা উচিত?
১) কেন্দ্রের ক্ষমতা দখলের ছক কষা? নাকি
২) দেশের সার্বভৌমত্ব রক্ষা?

কোনটা আগে কোনটা পরে এই মিনিমাম বোধ যদি মানুষের না থাকে বিশেষ করে ঘরের বা দেশের অভিভাবকদের তবে শিয়রে শমন নিশ্চিত!

সাম্রাজ্যবাদ নিপাত যাক এই স্লোগান আর কমিউনিষ্টদের মুখে মানাবে না। মানাবে কি? আফগানিস্থান ইস্যু কি বলে?

কি নির্ম্মম নিষ্ঠুর বেদনাদায়ক দৃশ্যঃ
মা তার কোলের দুধের শিশুকে তুলে দিচ্ছে অজানা অচেনা মার্কিন সেনার হাতে তালিবানের হাত থেকে বাঁচাতে! আর ক্ষমতাধর বিশ্ব সেই নির্ম্মম বেদনাদায়ক দৃশ্য দেখছে তারিয়ে তারিয়ে!!!

কলকাতা তথা দেশের এলিট সম্প্রদায় ব'সে আছে চুপ করে! অপেক্ষায় আছে কখন কে, কোন রাজনৈতিক দল প্রথম তালিবানের বিরুদ্ধে মানবিকতার স্লোগান তোলে!

আফগানিস্থানে করোনা নেই! করোনার ভয় নেই! কি মজা!!

আফগানিস্থান ইস্যুতে কবি, সাহিত্যিক সবাই চুপ কেন? কৃষক আন্দোলন, NRC, CAA বিরোধী মানবতার আন্দোলনে ছিল সক্রিয়, ভয়ঙ্কর সক্রিয়! এখন নিষ্ক্রিয় কেন!? মানবতার সংজ্ঞা দেশ ভেদে, ইজম ভেদে আলাদা আলাদা হয় নাকি!? হায় মানবতা!!!!
( লেখা ২০শে আগশট'২০২১)

If you want to spend energy, first spend it for yourself, your family, then spend for the greater good of the environment.

যদি এনার্জী খরচ করতে চাও তো প্রথমে নিজের জন্য, নিজের পরিবারের জন্য খরচ করো তারপর বৃহত্তর পরিবেশের মঙ্গলের জন্য খরচ করো।
মানুষ চেনা কঠিন তার থেকেও কঠিন নিজেকে চেনা। তাই কাউকেই, কোনও মানুষকেই চিনতে চাই না, নিজেকে চিনতে চাই আমৃত্যু।

হে আমার প্রিয়,
একমাত্র ঈশ্বরের ডাক ছাড়া কারও ডাকে সাড়া দিও না।

হে আমার প্রিয়,
ঈশ্বরের কাছে ছাড়া কারও কাছে যেও না। 

হে আমার প্রিয়,
ঈশ্বর ছাড়া কাউকে বিশ্বাস ক'রো না।

হে আমার প্রিয়, আকুল ভাবে ঈশ্বরকে ডাক সাড়া পাবেই পাবে। তাঁর সাড়া পাবার জন্য সমস্ত ইন্দ্রিয়কে সাড়াপ্রবণ ক'রে তোলো।

তথাকথিত বুদ্ধি, জ্ঞান, মেধা দিয়ে মানুষের মঙ্গল করা যায় না। মানুষের মঙ্গল নিহিত থাকে ঈশ্বরে সমর্পিত ব্যক্তির হাতে।

তথাকথিত জ্ঞানী ব্যক্তি দুর্বল ক্ষীণ মস্তিষ্ক সম্পন্ন যুদ্ধবাজ হয়, আর, ঈশ্বরে সমর্পিত প্রাণ প্রকৃত জ্ঞানী অসীম শক্তিমান হয়।
( লেখা ২০শে আগশট'২০২৪)























































































Monday, August 18, 2025

বিচিত্রা ১৭৫

শান্তির মশাল হাতে অশান্তির আগুন জ্বালায় যারা 
তাদের শেষের সেদিন ভয়ংকর।

শান্তির নোবেল পুরস্কার কারা দেয়, কাদের দেয়, কেন দেয়? 
অশান্তির আগুন জ্বালাতে? 
এলোমেলো ক'রে দিয়ে লুটেপুটে খেতে?

শান্তির পুরস্কার কাদের দেওয়া হয়? আফজল খাঁ-দের? 
এর উত্তর এখন কি? কে দেবে উত্তর?

বাংলার সেরা বাঙালির তকমা পাওয়া বাঙালিদের কি 
প্রমান করার সময় এখনও আসেনি কেন তারা সেরা?
( লেখা ১৯শে আগশট'২০২৪)

কবিতাঃ যত দোষ নন্দ ঘোষ

যত দোষ নন্দ ঘোষ সেইমত ধ্বংস কাজে যত 
আন-বান-শান তালিবান! তাই না? 
আর বাকী সব ক্ষত!?
কারা তারা যারা প্রতিনিয়ত দেশে দেশে 
রাজ্যে রাজ্যে ঘরে ঘরে পোঁতে বিভেদের বীজ!? 
ক্ষত কাজে সযতনে থাকে রত!? 
তারা সব কি? শান্তির দূত? মেহমান? 
নয় কি চরিত্র তালিবান!? 
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছে যত শয়তান! তারা? 
তারা কোন হাতে বাজায় তালি আর কোন হাতে চালায় বান? 
তুমি আমি ন'ই কি তালিবান!? 
আর কত আগ্রাসন!? ক্ষমতা দখলের লোভ আর কত!? 
আর কত অর্থ-মান-যশ ও ক্ষমতা পেলে তুমি হবে শান্ত!? 
আর কত রক্ত পানে তোমার মিটবে তৃষা, হবে তুমি ক্ষান্ত!? 
যত দোষ নন্দ ঘোষ আর যত আগ্রাসন? 
সব শান্তির পূজারী ভগবান!?
নয় কি তারাও তালিবান!?
( লেখা ১৯শে আগস্ট'২০২১)

গানঃ বহে বহে প্রিয়-------

বহে বহে প্রিয় দেখো প্রেমজল
ফেনিল হয়েছে চুমে অধর শীতল।
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।

হেরিয়া প্রভুর চোখে
প্রেমবারি দিনে রাতে
কাঁদি আমি আনন্দতে ঝরিছে বাদল।
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
বহে বহে প্রিয় দেখো প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।
বহে বহে প্রিয় দেখো এ প্রেমজল।

মরুবুকে প্রভু এলে
(নিয়ে) প্রেমবারি আঁখি তলে
তৃষিত বুকে বহে প্রেম যে কেবল.২
বহে বহে চোখে বহে প্রেমজল
বহে বহে প্রভুর চোখে প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।
বহে বহে প্রিয় দেখো এ প্রেমজল।

এ প্রেম চোখেমুখে
মুছায়ে দেয় আঁখিজলে
শিউড়ে ওঠে হৃদয় তাঁর প্রেমের আঁচল।
বহে বহে প্রিয় এ যে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।
বহে বহে প্রিয় দেখো এ প্রেমজল।

কেন মন অকারণ
কেঁদে মরিস অনুক্ষণ
হাসিতে চাহি খালি কাঁদিলি কেবল।
বহে বহে প্রিয় এ যে প্রেমজল।
বহে বহে চোখে বহে প্রেমজল।
ফেনিল হয়েছে চুমে প্রভুর শীতল।
বহে বহে প্রিয় দেখো প্রেমজল।
( লেখা ১৮ই আগশট'২০২১)

Thursday, August 7, 2025

প্রবন্ধঃ বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ।

বাংলাদেশে রবীন্দ্রনাথ কি দোষ করলো? তিনিও কি ফ্যাসিস্ট? তিনিও কি বাংলাদেশী ছাত্রদের আন্দোলনের বিরোধীতা করেছিলেন? তিনিও কি বাংলাদেশী ছাত্র আন্দোলনের ওপর গুলি চালিয়েছিলেন? বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটির কাছে জানতে চাই আপনারা তো ঘোষণা করেছিলেন,
"যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে এই ফ্যাসিজমের জন্ম হয় সেই কাঠামোর বিলোপ ক'রে এক নোতুন বাংলাদেশ, এক নোতুন রাজনৈতিক বন্দোবস্ত আমাদের করতে হবে।"
আমার জিজ্ঞাস্য, এ কোন নোতুন ইজম, কোন নোতুন বাংলাদেশ যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উপড়ে ফেলা হয়? ছাত্র আন্দোলন্র সফল হওয়ার পর মুজিবর রহমানের মূর্তির ওপর দাঁড়িয়ে মাথায় পেচ্ছাপ করা, বাচ্চাদের দিয়ে পেচ্ছাপ করানো, মন্দির ভাঙচুর, গণভবনে লুটপাট, মৃত্যু, হাসিনার উদ্দেশ্যে নোংরা অশ্লীল দেওয়াল লিখন ইত্যাদি কাজ কি ফ্যাসিবাদী কার্যকলাপের মধ্যে পড়ে? বাংলাদেশে আর রবীন্দ্র সঙ্গীত গাওয়া হবে না তো? কবিগুরু রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" আর আপনাদের নোতুন বাংলায় গাওয়া হবে না তো? এবং আপনাদের জাতীয় সঙ্গীত থাকবে না তো?

আপনারা বলেছিলেন,
"আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজের ন্যায় বিচার ও জীবনের নিরাপত্তার জন্যই আমরা আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই ঘোষণার প্রতি সবাই যেন শ্রদ্ধাশীল থাকে।"

আমার জিজ্ঞাস্যঃ এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির পিতা মুজিবর রহমানের ওপর অপমানজনক কাজ করা হ'লো, মূর্তি ভেঙে ফেলা হ'লো, মাথায় প্রস্রাব করা হ'লো, গণভবনে লুটপাট করা হ'লো, নোংরা দেওয়াল লিখন, মৃত্যু তাহ'লে এই কাজ কি বৈষম্যের মধ্যে পড়ে? এই কাজ কি সামাজিক ন্যায় কাজ? এই কাজ কি আপনাদের ঘোষণার প্রতি শ্রদ্ধাশীল প্রমাণ করে?

বাংলাদেশে কি রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিষিদ্ধ হবে? তাহ'লে কি সত্যি সত্যিই এবারে প্রকৃত বাংলা ও বাঙালি ভাগ হ'লো? বাংলাভাগের ষোলো আনা পূর্ণ হ'লো?

আর, রবীন্দ্রনাথের ওপর ছাত্রদের আক্রমণ কেন? রবীন্দ্রনাথ হিন্দু বলে? তাহ'লে ছাত্রদের আন্দোলনের ঝোলা থেকে অবশেষে সাম্প্রদায়িক কার্ড বেড়িয়ে এলো? বাংলাদেশের ছাত্রসমাজ সাম্প্রদায়িক? তাহ'লে কি এটা প্রমাণ হ'লো এসব কাজে আপনাদের পূর্ণ সমথর্ণ আছে এবং এটাই আপনাদের আসল চেহারা নাকি বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে নেই আর? আপনারা ব্যর্থ?

তাহ'লে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভবিষ্যৎ বাণী ফলে গেল?
""নাগিনীরা চারি দিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস,
শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস--
বিদায় নেবার আগে তাই
ডাক দিয়ে যাই
দানবের সাথে যারা সংগ্রামের তরে
প্রস্তুত হতেছে ঘরে ঘরে।"

বাংলাদেশ ছাত্র নাগরিক আন্দোলন সমন্বয় কমিটির আহ্বানঃ
"আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করবো।" এই অবস্থান তাঁর নমুনা???? শান্তিপূর্ণ ভাবে রাজপথে অবস্থানে নাগিনীরা চারি দিকে বিষাক্ত নিশ্বাস ফেলছে আর শান্তির ললিত বাণী শোনাচ্ছে ব্যর্থ পরিহাস????????
( লেখা ৭ই আগস্ট'২০২৫)