Powered By Blogger

Saturday, May 10, 2025

বিচিত্রা ১৪০

কি যে করি আর কি যে বলি কিছুই বুঝতে পারছি না দয়াল! 
প্রভু আমার! দয়া করো হে দয়াল! দেখাও পথ প্রভু! 
ঘোর আঁধারে আমি নাজেহাল!!

তোমার দয়ায় দয়াল সব বুঝতে পারি আজ, 
দেখতে পারি সবেতেই সত্য! 
তোমার দয়ায় খুলেছে চোখ, 
ধরতে পারি ভুল আর মুলেতে গলদ নিত্য!!

সব বুঝেও আজ অসহায়, বড়ই যাতনা বুকে!
করিতে পারি না কিছু, পারি না কিছুই বলিতে!
সমর্পিত এ জীবন শ্রীচরণে তোমার
যাবার আগে প্রভু রেখো লাজ আমার!!
( লেখা ১৯শে' ২০১৯)

আত্মপ্রতিষ্ঠা কিম্বা অর্থের লোভে 
সত্যকে হত্যা করতে দ্বিধা করলে না বন্ধু!
শেষের দিনগুলি কিন্তু ভয়ংকর
একথা রেখো মনে।

ইহকালে শুধু ব্যবহার ক'রে নিজের কাজ বাগিয়ে নিলে 
আর অবশেষে ছিবড়ে ক'রে ফেলে দিলে বন্ধু তোমরা। 
ঠিক আছে ভালো থেকো।
দেখা হবে শেষের সেদিনে,
দেখা হবে বন্ধু পরকালে।

দয়ালের দয়াল রূপ দেখেছো বন্ধু
দেখোনি তার ভয়াল রূপ।
দয়ালের দেখেছো মধুর হাসি
দেখোনি তার গম্ভীর মুখ।
































ইহকালে শুধু ব্যবহার ক'রে নিজের কাজ বাগিয়ে নিলে 
আর অবশেষে ছিবড়ে ক'রে ফেলে দিলে বন্ধু তোমরা। 
ঠিক আছে ভালো থেকো।
দেখা হবে শেষের সেদিনে,
দেখা হবে বন্ধু পরকালে।

দয়ালের দয়াল রূপ দেখেছো বন্ধু
দেখোনি তার ভয়াল রূপ।
দয়ালের দেখেছো মধুর হাসি
দেখোনি তার গম্ভীর মুখ।

এতটা শিয়ালের মত ধূর্ত তুমি বন্ধু!
মিষ্টি কথা আর মধুর হাসিতে ভুলিয়ে
পিছনে মারলে ছুরি আর ভেঙে দিলে 
তিল তিল ক'রে গড়ে তোলা দয়াল সৌধ বাগাতে সিন্ধু!

ভাঙার কারিগর তুমি!
গাঁইতি ছেনী হাতুড়ি তোমার সাথী।
তুমি নও গড়ার রাজমিস্ত্রী,
নও তুমি দয়ালের সাথী। 
দয়ালের দরবারে এই কলঙ্কের টিকা 
কপালে লাগালে তুমি বন্ধু!

বন্ধু! কি ভয়ংকর তোমার শান্ত চোখ!
বীভৎস মিষ্টি মধুর হাসি!!
হাসতে হাসতে পাশে ডেকে
কাছে নিয়ে দিয়ে দিলে ফাঁসি!!!

একাই তুমি সব ভোগ করবে বন্ধু!
তোমার আজকের সাফল্যের পিছনে
যে বা যারা ছিল কারিগর তাদের ভুলে গেলে!? 
সত্যিই কি তুমি সফল?
শেষের সেদিন হতাশা আর অবসাদে ভরা নয়তো?

হ্যাঁ আমি থাকবো! আমি থাকবো বেঁচে!
তুমিও থাকবে। থাকবে বেঁচে।
দেখে যাবো দু'জনে
সত্য ও মিথ্যার পরিণতি নেচে কেঁদে।
( লেখা ১০ই লেখা'২০২২)





























Thursday, May 8, 2025

অপারেশন সিন্দুর!



নারীর সিঁথির সিঁদুরের ইজ্জৎ ভূলুন্ঠিত হওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নারী শক্তি ভয়ংকর জবাব দিয়ে আবার প্রমাণ করলো ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের অধিকারী।

যে অন্যকে ভালোবাসতে পারে না, পারেনি সে কখনও নিজেকে কখনই ভালোবাসতে পারেনা, পারেনি। ঠিক তেমনি যে অন্যকে ভালবাসতে জানে না, শেখেনি সে নিজেকেও ভালোবাসতে জানে না, শেখেনি।

হিন্দু ধর্মে মা দূর্গার অসুর নিধনের কাহানী আছে আমরা তা’ দেখতে পাই। আর সেই মা দূর্গাকে নারীপুরুষ সবাই পূজা করে অর্থাৎ স্বাগত জানায়। অপারেশন সিন্দুর প্রমাণ করলো নারী মাত্রেই মা দূর্গা! সেখানে হিন্দু-মুসলমান ইত্যাদি কোনও ভেদ নেই।



Wednesday, May 7, 2025

গানঃ সৎসঙ্গী ভাইবোন ভুলিয়া দিনক্ষণ

সৎসঙ্গী ভাইবোন ভুলিয়া দিনক্ষণ
মিলিয়া গড়িলাম নব বৃন্দাবন।
দেখ কি সুন্দর দিন অনুক্ষণ (তোমরা)
দেখ কি সুন্দর দিন অনুক্ষণ।

দিন আমার আইতো রাত গড়াইতো
জীবন বীণার তারে শুধু রাধা নাম গাইতো।
দয়াল বলে ডাকিলে সাড়া মেলে অন্তরে
পরাণ রশি দিয়া তারে কইষ্যা বাঁধিলাম।
দেখ কি সুন্দর দিন রচিলাম (তোমরা)
দেখ কি সুন্দর দিন রচিলাম।

সৎসঙ্গী ভাইবোন আনন্দে প্রাণমন
ছলাৎ ছল ছলাৎ ছলাৎ
করে রে রে।
দেখ কি সুন্দর দিন হাসে রে (তোমরা)
দেখ কি সুন্দর দিন হাসে রে।

চারিদিকে লাল নিল দ্যাখো আলো ঝিলমিল
আলোক ছটার ঝলকানিতে নয়ন তোমার কাঁপিছে।
দয়ালের নয়ন যুগল তোমারে ডাকিছে
দয়ালের হাসিতে দেখ জগৎ হাসিছে ।

দেখ কি সুন্দর দিন আসিছে (তোমরা)
দেখ কি সুন্দর দিন আসিছে।

সৎসঙ্গী ভাইবোন তন মন দিয়া ধন
ধিনাধিন তা ধিনাধিন
নাচো রে-এ-এ।
দেখ কি সুন্দর দিন হাসে রে।
আজ দ্যাখো কি সুন্দর দিন হাসে রে!

জীবন হাসে জীবন কাঁদে পরাণ বলে রাধে রাধে
জীবন জুড়ে শুধুই রাধা স্বামী আমি গাইতাম
দয়াল বলে কত কাঁদিলাম রাধা নামে ভাসিলাম
আনন্দে মাতোয়ারা
হয়ে আমরা (সব) নাচিলাম।
দেখ কি সুন্দর দিন বাঁধিলাম (তোমরা)
দেখ কি সুন্দর দিন বাঁধিলাম।

সৎসঙ্গী ভাইবোন শোনো শোনো দিয়া মন
তাতা থৈ তাথৈ তাথৈ২
পরাণ আমার নাচে রে।
দেখ কি সুন্দর দিন হাসে রে।

শান্তি নগরে সৎসঙ্গ হইলো
আনন্দে নগরবাসী নাচিতে লাগিলো
অনুকূল পেয়ালায় রাধা নাম ঢালিলাম
নামমদে ডুবে মোরা সব মাতাল হইলাম।

আমরা কি সুন্দর দিন কাটাইলাম (আজ)
আমরা কি সুন্দর দিন কাটাইলাম।-

রাম আউর RUM

রাম নাম সত্য হ্যায় জিসমে হ্যায় আরাম!
রাম বিনা আরাম হ্যায় হারাম!
RUM ভি এক নাম হ্যায় জো লায়ে ব্যায়রাম (বীমারী)
জিন্দেগী কে লিয়ে উহ RUM হ্যায় হারাম!
বিনা RUM হারাম আরাম মে বদল যাতি হ্যায়!
হা! রাম! হারাম! দোনহী রাজনীতি কা আজ হিস্যা বন গ্যায়া ভাই!!









Monday, May 5, 2025

বিচিত্রা ১৩৯

মতের অমিল হয় হ'ক 
মনের মিলনে যেন না পড়ে ছেদ, থাকে অমলিন! 
মতান্তর স্বাভাবিক মনান্তর ডেকে আনে 
পরিণতি অস্বাভাবিক!

মতান্তরে থাকে জোশ, আমিত্বের আস্ফালন, হারায় হুঁশ!
এটা স্বাভাবিক। কিন্তু জীবন মাঝে যদি থাকে দয়াল 
জীবন খুঁজে পায় পথ, থাকে খুশ!

জীবন খুঁজে পাবে পথ যতই থাকুক আমিত্বের ছোবল! 
মতান্তরে হবে না মনান্তর যদি সদা বলো মুখে অকপটে 
'হরি বোল! হরি বোল!!

জীবন মাঝে আছে দয়াল ভয় কি মোদের আর? 
মতান্তরের তুফান উঠুক শক্ত হাতে হাল ধরেছি, 
দয়ালকে নিয়ে পণ করেছি একসাথে বাইবো মোরা দাঁড়!!

এইখানেতেই জীবন আছে, জীবন মাঝে আলো আছে; 
সেই আলোতেই জীবন খুঁজে পাবি! 
মতান্তরেই পথ আছে যদি দয়াল সাথে যাবি!!

দয়াল আমার বড়ই দয়াল সেথায় জীবন খুঁজে পাবি! 
মতান্তরে দোষ নাই মাঝে দয়াল যদি থাকে 
কিন্তু মনান্তরে জীবন হারাবি, দয়াল সেথায় কাঁদে!

এসো বন্ধু! হাতটি ধরো! একসাথে হাতে হাত রাখি! 
নামের বাদাম তুলে দিয়ে পরাণ খুলে বলি, 
এসো বন্ধু! এসো সবাই হেথায় জীবন খুঁজে পাবি!

মতান্তর হয় হ'ক, মনে যেন না থাকে কোনও ক্ষোভ! 
দয়ালের দয়ায় সব যায় মিটে, 
মনান্তর হয়না জেনো মোটেই 
দয়ালের দয়ার প্রতি যদি থাকে লোভ!
( লেখা ৫ই মে' ২০১৯)

প্রশ্ন: আত্মমর্যাদা পূর্ণ মানুষের জীবনে সবচেয়ে কষ্ট কি!
উত্তর: যখন কাছের লোকেরা সেই মানুষ সম্পর্কে ভুল বিশ্লেষণ করে।
( লেখা ৫ই মে' ২০২০)

কারও কাছে প্রমাণ দিতে হবে না তুমি সৎ, 
তুমি পবিত্র, তুমি নির্দোষ, তোমার মন পরিষ্কার, 
শুধু দেখ বিবেক কি বলে। দয়াল সব দেখছেন।
( লেখা ৫ই মে' ২০২৪)

Saturday, May 3, 2025

বিচিত্রা ১৩৮

সরল মনে যদি কিছু বলি 
সেথায় গরল খোঁজে! 
গরল পুষে রেখে মনে যখন সযতনে কিছু বলি 
তখন পরমাত্মা বোঝে!!

ফণী আসছে ফণা তুলে 
বাজার মূল্যে মারতে ছোবল; মার ছক্কা! 
এই তো মওকা! চালাও কোদাল! চালাও শাবল!!

ফণী যেই তুলছে/তুলেছে ফণা 
অমনি উঠেছে পরমপিতা বাঁচাও বাঁচাও রব! 
বৃত্তি-প্রবৃত্তির ফণার বিষাক্ত ছোবলে
আমরা জ্যান্ত মরা সব!!

ফণীর ফণায় ভয় পাও বৃত্তি কাবু তাই!
বৃত্তি-প্রবৃত্তি যখন ফণা তুলে সামনে পিছনে, 
উপরে-নীচে উদোম মারছে ছোবল
হুঁশ তখন নাই!!

ফণীর ফণার বিষাক্ত বিষে মরতেই যদি হয় 
একবারই যেন মরি। 
বৃত্তি-প্রবৃত্তির বিষাক্ত বিষে প্রতিদিনই 
একটু একটু ক'রে কেন মরি!?

রাণী রাসমণির বড় মেয়ের কথা বাদ দিলাম, 
কিন্তু জামাই শ্রীযুক্ত রামচন্দ্র আটা সত্যি সত্যিই 'আটা' 
তবে 'বি আটা'; হজম করা অসম্ভব!!
( লেখা ৩রা মে' ২০১৯)
























Friday, May 2, 2025

প্রবন্ধঃ এ সব ভাবা কি ইউটোপিয়া?

রাস্তার কুকুর নিয়ে সব জায়গায় একটা সমস্যা রয়েছে। কুকুর প্রেমী ও কুকুরদের প্রতি কারণে ও অকারণে অত্যাচার করা মানুষের মধ্যে আছে বিরোধ। কুকুরদের সম্পর্কে মানবতা, নৈতিকতা ও ভয়, আতঙ্ক নিয়ে আছে তর্কবিতর্ক। পরিশেষে হয় মানুষে মানুষে বিরোধ ও বিভেদ।
কুকুরদের নিয়ে ভালোমন্দ এর দু'টো দিকই আছে। রাতের বেলা এরা ভয়ঙ্কর হ'য়ে ওঠে। বিশেষ ক'রে এরা যখন দল বেঁধে রাস্তায় ও গলির মধ্যে থাকে। একজন ঘেঊ করলে সকলেই তেড়ে আসে। স্বাভাবিকভাবে বেশীরভাগ মানুষ কুকুর ভর্তি ঐসব রাস্তায় চলাফেরা করতে, বিশেষ ক'রে রাতের বেলা ভয় পায়। তারপর যদি রাস্তার কোনও কুকুর যে কোনও কারণে পাগল হ'য়ে যায় তখন পরিস্থিতি আরও ভয়াবহ হ'য়ে ওঠে। এর ওপর আছে এদের বংশ বিস্তার। এই বিশেষ সময়ে এরা ভয়ঙ্কর হ'য়ে ওঠে। দিনেরাতে রাস্তা দিয়ে চলাফেরা বিপদের এবং লজ্জারও কারণ হ'য়ে ওঠে। যদিও এই বিশেষ সময়ের পরিধি এখন আর সীমাবদ্ধ নেই, পরিধির বিস্তার হয়েছে।

আর, আছে রাস্তায় বেপরোয়া সাইকেল, বাইক চালক বা গাড়ী চালক। এদের উচ্ছৃঙ্খল গাড়ী চালানোর জন্য যদি এদের কারও গায়ে আঘাত লাগে বা বাচ্চা কুকুরের কিছু হ'য়ে যায় তখন সেই রাস্তা বেশ কিছুদিন মানুষজনের যাতায়াতের জন্য ভয়ঙ্কর হ'য়ে ওঠে। বিশেষ ক'রে দুর্ঘটনা পরবর্তী সময়ে যাওয়া সাইকেল, বাইক বা গাড়ী চালকের কাছে।

এরপর আছে যখন তখন, মাঝরাতে কিংবা অতি ভোরে এদের হঠাৎ দলবদ্ধভাবে কান ফাটানো চীৎকার, যা বয়স্ক লোকের কাছে হঠাৎ স্ট্রোকের কারণ হ'য়ে মৃত্যুকে পর্যন্ত ডেকে আনে। বিশেষ ক'রে যদি রাস্তার ধারে বা গলির মধ্যে ফ্ল্যাট বা বাড়ি হয়।

এছাড়া আছে রাস্তায় এদের যত্রতত্র মল ত্যাগ। বিশেষ ক'রে বর্ষার সময় যত্রতত্র এদের মলত্যাগ বিভীষিকা হ'য়ে দাঁড়ায়, যা চন্দনের মতো রাস্তা জুড়ে লেপটে যায় মানুষ ও গাড়ী চলাচলের কারণে। মানুষের পায়ে পায়ে তা' মিলিয়ে যায় রাস্তায়, কখনো বা রাস্তায় লুটোতে থাকা পড়নের কাপড়ে। আর, নারীপুরুষ তা পাড়িয়ে জুতো বা পায়ে ক'রে বা কাপড়ে লাগিয়ে ঘরে আসে।

এ সমস্ত কিছু এরা করে অবলা প্রাণী হওয়ার কারণে। এরাও ট্রেনিং পেলে উন্নত সভ্য মানুষের চেয়েও উন্নত ও সভ্য হ'য়ে ওঠে। কিন্তু রাস্তার কুকুরের জন্য কার আছে সেই মাথাব্যথা? মানুষ যেখানে মানুষের কাছে সামান্য সহানুভূতি পায় না সেখানে পশুদের নিয়ে কার মাথা ব্যথা আছে, পশু প্রেমী ছাড়া? আবার পশু প্রেমীরাও রাস্তায় খাবার দিয়ে এদের প্রেম সারে। কেউ কেউ বা মানবিকতার উন্নত প্রকাশও ঘটায় এদের নানারকম চিকিৎসা ক'রে। এরা বিভিন্ন ভাবে পশুদের প্রতি তাদের প্রেম ব্যক্ত করে। কিন্তু সাধারণ মানুষ এর চেয়ে বেশী কি করতে পারে? করতে পারে না। এটা একক কাজ নয়।
আবার এই কুকুরদের প্রতি প্রেম প্রসঙ্গে আসে মায়ের সামনে, ঈশ্বরের উদ্দেশ্যে পুজোর নামে বলি প্রথা বা জীব হত্যার কৃষ্টি-সংস্কৃতি। আর এ আছে প্রায় সব ধর্মের মানুষের মধ্যে। এই যে মা কালীর সামনে যুগ যুগ ধ'রে অবলা ছোট্ট ছোট্ট শিশু ছাগলগুলিকে বলি দেওয়া হয় তার বিরুদ্ধে কোনও প্রতিবাদ আছে কুকুর প্রেমীদের? হয়তো ব্যতিক্রম আছে। কিন্তু যারা কুকুর প্রেমী তাদেরও তখন দেখি পাঁঠা বলির বিরুদ্ধে রক্তমাংসহীন অমূর্ত মাটির তৈরী মায়ের নামে প্রতিবাদে ভয়ে কুঁকড়ে যেতে, কারণ মা রাগ করবে, মা অভিশাপ দেবে। কিন্তু সেই মা কখনও আজ পর্যন্ত মায়ের পূজার নামে হত্যা যজ্ঞের সময় সেই ব'য়ে যাওয়া ছোট্ট ছোট্ট ছাগ শিশুদের আর্তনাদ, ছিন্ন ভিন্ন রুক্তাক্ত মাথা ও শরীর এবং রক্তের ব'য়ে যাওয়া স্রোতের সামনে এসে ঐরকম ভয়াল চোখে খাঁড়া হাতে এসে দাঁড়ান নি, দাঁড়ান না। আর, সেই কচি পাঁঠার মাংস ভক্তি ভরে কপালে ঠেকিয়ে মায়ের প্রসাদ হিসেবে কুকুর প্রেমীরা রসিয়ে তৃপ্তি ভরে খায়।

ডাকাত, ঠগীদের আরাধ্যা দেবী মা কালী যার সামনে পুজো দিয়ে ডাকাত ও ঠগীরা লুটপাট ও মানুষ হত্যা করতে বের হ'তো সেই ডাকাত, ঠগীদের কালী পূজাও সাধারণ মানুষের কাছে জাগ্রত, জীবন্ত কালী হিসেবেও কালে কালে জনপ্রিয় হয়েছে, মায়ের প্রতি ভক্তি বিশ্বাস হয়েছে তীব্রতর। এমনকি সাধারণ মানুষের বিশ্বাস এমনই প্রবল যে প্রচলিত আছে ডাকাত কালীকে সিদ্ধেশ্বরী কালী হিসেবেও পূজা করা হয়, এবং অনেকে মনে করেন যে দেবী এতটাই শক্তিশালী যে তাঁকে শিকলে বেঁধে রাখা হয়। কি সীমাহীন ভয়ংকর অজ্ঞানতা, অজ্ঞতা এবং মিথ্যা ও পাপাচার ও তার প্রচার যে স্বয়ং জগন্মাতাকে জগন্মাতার সৃষ্ট জীব মানুষ তার ঠুনকো শেকল দিয়ে বেঁধে রাখতে পারে এমন আহাম্মকি ঔদ্ধত্বপূর্ণ আস্পর্ধা দেখায়!

তাহ'লে অন্যায় অধর্ম করতে, মানুষের ধনসম্পদ লুটপাট করতে, মানুষকে হত্যা করতে, মায়ের সামনে মায়ের পূজার নামে মায়ের সন্তানকে বলির নামে হত্যা করতে, এমনকি কোথাও কোথাও সিদ্ধি লাভের জন্য নরবলি দিতেও যে ডাকাত, ঠগী বা তান্ত্রিক নাম্নী মানুষদের হাত কাঁপে না, বুক কাঁপে না, মানবতার ধার ধারে না, মনুষ্যত্ব যাদের লুপ্ত হ'য়ে গেছে তাঁদের পূজা পদ্ধতির পৃষ্টপোষক কে? মা, নাকি আমরা সাধারণ মানুষেরা? আমরা কেন ডাকাত, ঠগীরা মানুষকে হত্যা করা ও মানুষের ধন সম্পদ লুঠ করার জন্য যে আরাধ্য দেবতার আরাধনা করে ও আরাধনা শেষে লুঠ করে, হত্যা করে আমরা কেন সেই দেবতার পুজো করবো? প্রশ্নটা স্বাভাবিকভাবেই জাগে সচেতন মানুষের মনে।

আরও প্রশ্ন জাগে, মা তো বোবা, মা তো কথা বলতে পারে না, বলতে পারে না, 'তোরা অন্যায় করছিস, অপরাধ করছিস, ঘোর পাপ করছিস আমার কাছে পুজো দিয়ে তোরা আমারই সন্তানের ধন সম্পদ লুট করতে বের হচ্ছিস, লুটপাট করার সময় মানুষ আমার সন্তানদের হত্যা করছিস, আমার সামনে আমার পূজার নামে আমার সৃষ্টি অসহায় নিরীহ ছোট্ট ছোট্ট জীবগুলিকে নারকীয় মানসিকতায় হত্যা ক'রে আমাকেই আমার সন্তানের রক্ত দিয়ে স্নান করাচ্ছিস, আমাকেই আমার সন্তানের মাংস রান্না ক'রে ভোগের নামে, প্রসাদের নামে আমাকে খাওয়াবার নাম ক'রে নিজেরা খাচ্ছিস, সাধারণ মানুষের সামনে ভয়ার্ত পরিবেশ তৈরী ক'রে আমাকে আমার সন্তানদের কাছে ভয় বিভীষিকার মূর্ত প্রতীক ক'রে তুলছিস ও তাদের আমার নামে, ভক্তির নামে, পূজার নামে, সিদ্ধিলাভের নামে, মনস্কামনা পূরণের নামে বোকা বানাচ্ছিস, জীব বলি দেওয়ার জন্য মানত করাচ্ছিস?' মা বলতে পারে না, 'তুই তোর অজ্ঞানতা, অজ্ঞতার কারণে, নিজের কপট ভক্তির কারণে আমাকে মিথ্যে মিথ্যে 'কারও কাছে ভক্তি, কারও কাছে ঘৃণার পাত্র ক'রে তুলছিস?' মা তো এতো রক্তপাতের পরেও, এত হাজার হাজার নির্ম্মম নৃশংস নারকীয় বীভৎস ভয়াবহ হত্যার পরেও কখনও ভয়ঙ্কর ভয়াল রূপ ধারণ ক'রে বলতে পারে না, 'তুই আমার সন্তান? তুই এতো বড় পাপী, পাষন্ড, নরাধম?' বলতে পারে? বলেছে কখনও? ভয়াল কঠোর প্রতিবাদ করেছে কখনও? বলেনি, করেনি।

উল্টে আমরা কি শুনেছি? শুনেছি, মা নাকি ঐ নরাধম পাপী পাষন্ড ভক্তদের স্বপ্ন দেখিয়েছে, স্বয়ং দেখা দিয়েছে আর বলেছে, 'আমাকে রক্ত দে, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমাকে পাঁঠা, মোষ বলি দে।' আর, আমরা সীমাহীন ভাঙাচোরা, মূর্খ, বেকুব, ভীরু, দুর্বল, অজ্ঞ, অন্ধ, কুসংস্কারাচ্ছন মানুষ তা বিশ্বাস করেছি, আর তাদের বলিষ্ট পৃষ্টপোষক হয়েছি।

তাই সুযোগসন্ধানী কপট ভক্তিপূর্ণ মানুষও এই ভয়মিশ্রিত দৃশ্যমান বোবা ভগবানকে দুর্বল, ভীরু, মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন মানুষের পৃষ্টপোষতায় জাগ্রত ভগবানে পরিণত করেছে। যার ফল, ধর্মের নামে, ঈশ্বরের নামে শুধু হত্যা, হত্যা আর হত্যা। কিছু না ক'রে ফোকটে অলৌকিকভাবে কিছু পাওয়ার মানসিকতায় মগ্ন ক'রে সীমাহীন ভাঙাচোরা মানুষকে মত্ত ক'রে তুলেছে। তাই আজ এই অমুর্ত ভগবানের রমরমা বাজার।

যাই হ'ক, পরিশেষে শুধু এটাই বলতে পারি, রাস্তার কুকুরের প্রতি প্রেম বা অমানবিক আচরণ যেটাই হ'ক না কেন, আর, মায়ের পুজোর নামে জীব হত্যা এবং মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে বের ক'রে আনা, মানুষকে মানবিক ও বিবেকবান ক'রে তোলা, মানুষের মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখা ইত্যাদি এ সমস্ত কিছুর মাঙ্গলিক সমাধান একমাত্র রাষ্ট্রের হাতে। রাষ্ট্র চাইলেই সব হ'তে পারে, স্বর্গ তৈরী করতে পারে দেশকে রাষ্ট্র।
আছে কি দেশে এমন আদর্শবান ইষ্টপ্রাণ কর্ণধার? এ সব ভাবা কি ইউটোপিয়া?