Powered By Blogger

Tuesday, October 20, 2015

কবিতাঃ হে মানব........................












 





হে মানব...............

কি এক অসম্ভব দ্রুতগতিতে
, তোমরা কেউ কখনো
দেখেছো কি, কি নোংরা হয়ে যাচ্ছে ক্রমশঃ পৃথিবীটা?
ময়লার মোটা চাদর জড়িয়ে সর্ব্বাঙ্গে, দেখেছো কি,
কি নির্বিকার নিশ্চলতায় দাঁড়িয়ে আছে নির্বাক
সুকান্তের অবাক পৃথিবী’! আমার আর্য ভারতবর্ষ!
নির্লজ্জতার ধ্বজা উড়িয়ে পৃথিবী এগিয়ে চলেছে
সভ্যতা আর মানবতাকে ধ্বংস করবে বলে চিরতরে
দারুণ আহাম্মক এক দৃঢ়তায়; দেখেছো কি তুমি
সেই পৃথিবীর আহাম্মক দৃঢ়তার স্থূল কদর্য রুপ!?
আর আর্য ভারতবর্ষ? তার অতীত ঐতিহ্য, উৎকর্ষ
রে বলাৎকার এগিয়ে চলেছে কৃত্রিম দৃপ্ত ভঙ্গিমায়!
এগিয়ে চলেছে প্রজ্ঞার ঔদ্ধত্বে টলোমলো পায়
সর্বজ্ঞকে অস্বীকার, জীবন্ত ঈশ্বরকে করে উপেক্ষা
বিজ্ঞান নির্ভর এক মানব সভ্যতা গড়ে তুলবে বলে;
দেখেছো কি সেই কৃত্রিম দৃপ্ত ভঙ্গিমায় হেঁটে চলা
টলোমলো পদক্ষেপ? দেখেছো কি তার অতীত গরিমা
হারানো বিমর্ষ মলিন ফেসিয়াল মুখ? চাকচিক্যে ঢাকা,
সেদিনের ইস্পাতসম বজ্র কঠিন, আজকের কঙ্কাল বুক?
হয়তো দেখেছো, হয়তো দেখোনি কিম্বা হয়তো বা
দেখেও না দেখার ভান করে রয়েছো গভীর এক
আত্মতৃপ্তির ঢেঁকুর তুলে আমার গায়ে আঁচ না লাগে
ফুরিয়ে যাবে মামলাভয়ংকর স্বার্থপর মানসিকতায়!
কিন্তু যা তুমি নিশ্চিত দেখোনি, বোঝোনি, জানোনি
না মানারদাম্ভিক অম্ল মানসিকতায় দগ্ধ হয়ে, যা
ফল্গু ধারার মত বয়ে চলেছে পৃথিবীর বুকের গভীরে,
সৃষ্টির গর্ভে, তামানব জাতি ধ্বংসের কৃষ্টি-সংস্কৃতি!
দেখেছো কি তাকখনো মনশ্চক্ষে? কান পেতে কখনো
শুনেছো কি সেই ধ্বংসের কলধ্বনি যেখানে জীবন
হারিয়ে জীবন মৃত্যুকে করেছে সাথী? টের পেয়েছো কি
কখনো, অপূর্ণ প্রজ্ঞার ভারে ন্যুব্জ হে দিকশূন্যপুরের
মানব, মৃত্যুর অট্টহাস্যে কম্পিত পৃথিবীর কম্পন?
অনুভব করেছো কি অহংকারী প্রজ্ঞার উন্মত্ত রুপ!?
কল্পনাকখনো ডানা মেলে ধরা দিয়েছে কি তোমার
প্রজ্ঞার আঙিনায়? ‘ডাইনোসরহবার স্থির নিশ্চিত
সম্ভাবনা নিয়ে যে এগিয়ে চলেছে মানব জাতি হায়!

হে মানব! প্রজ্ঞার অহংকারের জামাটা খুলে উদোম

দাঁড়াও এসে একটিবার, বসো পূর্ণতার পায়, করজোড়ে
নতজানু হয়ে প্রার্থনায় চেয়ে নাও বহির্মুখীন প্রবৃত্তি
মুক্তির চাবি! বৃত্তিভেদী টানের উপায়! পূর্ণতা লাভের
অভীষ্ট পথ! পূর্ণতার জীবনে রেখে নিজের অপূর্ণ জীবন
অর্থ, মান, যশে মদমত্ত হে অসম্পূর্ণ মানব একটিবার
শুধু একটিবার দেখে নাও নিজেকে আর নিজের অবস্থান!
আর খুঁজে নাও, চিনে নাও, জেনে নাও শ্রদ্ধাবনত মস্তকে
পূর্ণতার তকমা নিয়ে নেবে আসা তথাগত সর্বজ্ঞকে
জানা-মানাআর মানা-জানার তত্ত্বে রেখে বিশ্বাস।
হে অপূর্ণ! জীবনখুঁজে পাবে সেথায় যেথায় আছে 'পূর্ণ'
***************************************************************


Sunday, October 18, 2015

কম বেশী




বুদ্ধিজীবীর বুদ্ধি বেশী আম আদমীর কম
বুদ্ধি বেচে খায় বুদ্ধিজীবী শ্রমজীবী শ্রম।
কৃষিজীবী মাঠে ঘাটে ঘাম ঝরিয়ে খায়
সুক্ষ্ম বুদ্ধির ধার ধারে না কৃষিজীবী তাই।
শ্রমজীবীর শ্রম নিয়ে চলে বুদ্ধিজীবীর ব্যবসা
জ্বালানী যোগায় কৃষিজীবী নিয়ে কৃষি সমস্যা।
ছাত্র-যুবক, শ্রমিক-কৃষক বুদ্ধিজীবীর ভরসা
মাতিয়ে মন, তাতিয়ে পরাণ ভাগ্যাকাশ ফর্সা।
দেহের পসার সাজিয়ে দেখো দেহজীবী হাসে
চোখের জলে ডুবিয়ে কলম বুদ্ধিজীবী ভাসে।
কলম দিয়ে বুদ্ধিজীবীর ঝরে আগুন ক্রোধ
সেই আগুনে 'জীবন' পোড়ে, পোড়ে না 'মৃত্যু' বোধ।
বুদ্ধিজীবীর বুদ্ধি বেশী আম আদমীর কম
তার সাথে নেই আম আদমীর লড়াই করার দম।
যখন খুশী, যেমন খুশী আম আদমি খ্যাপাও
খেপিয়ে দিয়ে আম আদমি বুদ্ধিজীবী বাঁচাও।।

A step towards togetherness……

 
শ্রীময়ী আলোর কবিতা আমায় সত্যের সন্ধান দিয়েছে। তাই আমি এই অসাধারণ কবিতাটার প্রভাবে প্রভাবিত হয়ে আমার মনে জেগে ওঠা ভাবটা শ্রীময়ী আলোর জন্য কবিতা না হলেও কবিতার আকারে আমার ব্লগে প্রকাশ করলাম। এইটাই আমার তরফ থেকে শ্রীময়ী আলোর জন্য পুজোর উপহার। অনেক অনেক ভালো থেকো শ্রীময়ী

A step towards togetherness……


A step, firm & steady step
A step, full of self confidence step
Step with untottering concentration
Only suitable & competent step
For going towards togetherness.


A sense of togetherness born
Out of shared hardships, hardships like
The hardships of a nomadic life.
We have to bore all the hardship bravely
With indomitable unrepelling adherence.


I think of YOU
YOU come to me
My weak lean hand
Hand shivering with cold
On your most dependable reliant warm hand
A will to live & will to grow awaken me
Awaken my power sleeping within me
Again with the glimpse of new morning.


Rain, rain of success comes down easily
Like a shower of blessings of almighty
To bathe the age-old dry & pale life
Life of Hell.




A step towards togetherness...

I think of you
you come to me
A warm hand on my brow__
A sense of entirety endows myself
With the grace of prowess...


Rain comes down to kiss the age old
dusty way of the burg...