আর, কোরআনের ভুল অপব্যাখ্যা ক'রে আসলে রসুলকেই অপমান করা হয় আর এই অপমানের ব্যাপারটা শিক্ষিত মুসলমানরা ভালোমতই জানেন তবুও তাদের মধ্যে এর বিরুদ্ধে কোনও বলিষ্ঠ প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যায় না। ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বিশ্বজুড়ে আজ মুসলমান সমাজ রসুলের বিকৃতি, রসুলের অপমান, রসুলের ইজ্জৎ মুখ বুঝে সহ্য করে এটাই দুঃখের। তাই রসুলের অপব্যাখ্যা যখনই যেখানে হয় সেখানে তখনই এর প্রতিবাদে মুসলমান সমাজের শিক্ষিত, সচেতন, ধার্মিক, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ এবং সমস্ত সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের সংগঠিত বিরোধ এবং প্রয়োজন ব্যতিরেকে আইনের আশ্রয় গ্রহণ করা উচিত। কারণ রসুল এবং রসুল মুখনিঃসৃত কোরআন শুধু মুসুলমান সম্প্রদায়ের জন্য নয় এই সহজ কথাটা সমস্ত সম্প্রদায়ের মানুষকে বুঝতে হবে আর যেদিন এই শিক্ষায় শিক্ষিত হবে সব সম্প্রদায়ের মানুষ সেদিন প্রকৃত হবে প্রেরিতদের পূজা ও ধর্ম পালন আর সমস্ত সম্প্রদায়ের মধ্যে হবে প্রেমের বন্ধন; প্রতিষ্ঠিত হবে ধর্মরাষ্ট্র।
( ৪ই ফেব্রুয়ারী'২০২১)

