Saturday, August 5, 2023

কবিতাঃ সময় থাকতে------

কেউ ভালো নেই! 
ঠাকুর ধ'রেও কেউ ভালো নেই!
কেন ভালো নেই!?
ঠাকুর তো consciousness!? 
তবুও কেন কেউ ভালো নেই!?
আমরা অচেতন। ঠাকুর ধরেছি শুধু 
দ্যাও, দ্যাও চাইতেই ব্যস্ত মন।
জীবন নিয়ে ধ্বস্ত তুমি,
বিধ্বস্ত তোমার মন;
জীবন তোমার এলোমেলো, 
ক্ষতবিক্ষত যৌবন।
আমৃত্যু কেমন ক'রে কাটাবে এই জীবন!?
কথায় কথায় রাগকে করেছো সাথী
আর বিরক্তি চোখেমুখে!
দু'দিনের এই জীবন মাঝে 
বন্ধু, কাটাচ্ছো সময় দুঃখে!!
ঋষি বাদ দিয়ে যেমন ঋষিবাদের 
আরাধনায় করছো মিথ্যে জগৎ মাত,
ঠিক তেমনি জেনো
'জীবনবাদী' বাদ দিয়ে জীবনবাদের উপাসনায়
হবেই হবে কুপোকাত।
বেশী ব'লো না, বলার চেষ্টা ক'রো না। 
বললেও শুনবে না আর শুনলেও বুঝবে না।
খামোকা অপমানিত হবে।
কি বলবে? কাকে বলবে? কি জানো তুমি?
শ্রোতা কেউ নেই, সবাই বক্তা।
ঘোর আঁধারে পথ হারিয়ে গোলকধাধায় 
যে মরছে ঘুরে সেই দেখাচ্ছে পথ,
সেই হর্তা-কর্তা-বিধাতা!
পা যখন মাথার কাজ করে 
মাথাকে একটু থমকে দাঁড়াতে হয় তখন।
নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখতে হয় 
তার দিন শেষের মর্মান্তিক পতন।
তাই বন্ধু, সময় থাকতে হও সাবধান।














No comments:

Post a Comment