Saturday, August 5, 2023

কবিতাঃ তবে তাই-ই হ'ক। (১)

কারও চোখ খুললো না। 
এতবড় ভয়ংকর করোনার পরেও 
কারও শিক্ষা হ'লো না! 
ক্ষমতা দখলকারী ক্ষমতা দখলে ব্যস্ত! 
বুদ্ধিজীবী তাত্ত্বিক আমেজে মগ্ন! 
সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত 
সব্বাই আত্মস্বার্থে ক্ষিপ্ত!
যুবক যুবতী রিপু রসে  তপ্ত, উত্তপ্ত! 
খেতে না পাওয়া, দিন আনা দিন খাওয়া 
মানুষ সময়ের স্রোতের গড্ডালিকা প্রবাহে 
ভেসে যাওয়াতে অভ্যস্ত! 
কেউই বাঁচতে-বাড়তে চায় না। 
সবাই সবাইকে মেরে বাঁচতে চায়! 
'আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা' 
এই রোগে আক্রান্ত মানুষ! 
আরও বড়, আরও ভয়ংকর 
আগামী বিপর্যয়ের ইংগিত দিচ্ছে 
এ-সব কিছু! আর,
মানুষ যেন বলছেঃ তবে তাই-ই হ'ক। প্রবি।

No comments:

Post a Comment