Saturday, August 5, 2023

সহজ প্রশ্নের আজব উত্তর।

সবচেয়ে কঠিন কাজ কি?
ভালো কাজ করা।
সবচেয়ে সহজ কাজ কি?
ভণ্ডামি। কপটতা।
সবচেয়ে বাধা কোন কাজে?
ভালো কাজে।
সবচেয়ে বাধা নেই কোন কাজে?
খারাপ কথায়, অন্যায় কাজে।
সবচেয়ে মিষ্টি হাসি কার?
শয়তানের।
সবচেয়ে আনন্দ কিসে?
অন্যকে খোঁচা মেরে, দুঃখ-কষ্ট দিয়ে, 
বিপথে চালিত ক'রে,
অন্যের ক্ষতি ক'রে, সর্বনাশ ক'রে।
সবচেয়ে সুন্দর কি?
সাজিয়ে গুছিয়ে সুন্দর ক'রে বলা
মিথ্যে কথা।।
সবচেয়ে বাহাদুরী কিসে?
খিস্তিখেউর, গালাগালি, নিন্দা, কুৎসা, 
অপমান, অশ্রদ্ধা আর অশ্লীল অঙ্গভঙ্গিতে।
সবচেয়ে সুখ কিসে?
মিষ্টি হেসে অন্যকে চিমটি কেটে 
নুন ছাল তুলে দিতে।
সবচেয়ে শান্তি কিসে?
অন্যকে বাঁশ দিতে।
ঝাড়ের বাঁশ ---- দিতে।
সবচেয়ে বোদ্ধা কে?
বুদ্ধি বেশি বোঝে কম বা 
বোঝে বেশী বুদ্ধি কম যে।
সবচেয়ে দামী কে?
ফোর টু জিরো যে।
সবচেয়ে তৃপ্তি কিসে?
অন্যের------মেরে খেয়ে।-

No comments:

Post a Comment