Saturday, January 28, 2023

কবিতাঃ নিথর হ'ক মরণ।

ঈশ্বর মানুষের মাঝে মানুষ রূপে 
মানুষ মায়ের গর্ভে বারবার 
আট আটবার নেবে আসা সত্ত্বেও 
ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসা 
আর ধর্ম গুরুদের ঈশ্বর সাজা 
কাদের দয়ায়?
অশিক্ষিত মূর্খ বেকুব 
ধর্মভীরু দুর্বল মানুষ; 
যারা ডুবে আছে বৃত্তি-প্রবৃত্তির মদিরায়।
মরণ করেছে হরণ তাদের জীবন 
অকালে, অবেলায়।

প্রভু! তোমার চোখের তারা
ছাড়া আর কিছু
নেই এই দুনিয়ায়!
অর্জুনের মতো চেয়ে থাকি যেনো
ঐ মায়াবী চোখের তারায়!

দয়াল দাও ফিরিয়ে, ফিরিয়ে দাও জীবন!
অলৌকিক লৌকিক হ'য়ে উঠুক 
বারবার তোমার স্পর্শে, 
তোমার দয়ায় নিস্তব্ধ নিথর হ'ক মরণ!!

---প্রবি।

No comments:

Post a Comment