Sunday, January 29, 2023

প্রার্থনাঃ ঈশ্বর-সংকট-ভক্ত!

সিনেমা সিরিয়ালে অভিনেতা অভিনেত্রীরা সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে যেভাবে প্রার্থনার নিখুঁত অভিনয় করছেন তাতে সত্যি-মিথ্যা প্রার্থনায় ঈশ্বর কনফিউজড! কার প্রার্থনা শুনবে আর কারটা শুনবে না ঈশ্বর ভেবেই আকুল!! প্রকৃত প্রার্থনাকারীরা এতে ঈশ্বরের দয়া থেকে বঞ্চিত হচ্ছে না তো!!! কি করবে প্রকৃত প্রার্থনাকারীরা!?
ঈশ্বর আর আম ভক্তর মাঝে ছাঁকনি দরকার, দরকার ফিল্টার পেপারের।
ঈশ্বরের কাছে আম ভক্তদের দাবী!?

তেমনি ঈশ্বর আর ভক্ত মাঝে নকল ঈশ্বরেরা আজ সিংহাসন দখল ক'রে বসে আছে। আম ভক্তকুল আজ দিশেহারা। কে আসল আর কে নকল ব'লে দেবে কে বা কারা? কে দেবে অকূল সমুদ্রে সাহারা?

ঈশ্বরের কাছে ভক্তকুলের আকুল প্রার্থনা।

(লেখা ৩০শে জানুয়ারী'২০১৯)

No comments:

Post a Comment