Monday, February 9, 2026

বিচিত্রাঃ ২৩৯

ভালো কাজ আর মন্দ কাজ; 
কোন কাজের পৃষ্ঠপোষকতা বেশী হয়?
মন্দ কাজ তো মন্দ লোকে করে 
তবে ভালো কাজ সমর্থনে কেন 
ভালো লোকে পায় ভয়?

ভালো কাজের পিছনে হিংসা, নিন্দা, 
সমালোচনা, কটুক্তি শোনা যায় 
ভালো লোকের মুখে!
আর
মন্দ কাজের পৃষ্ঠপোষকতা
বেড়ে চলে মহাসুখে!
(১০ই ফেব্রুয়ারী'২০১৮)

ভাঙার জন্য ছেনি হাতুড়ি নিয়ে রাত থাকতে 
উৎসাহ নিয়ে উঠে পড়ি;
কিন্তু গড়ার জন্য সিমেন্ট সাথে কর্ণিক
কেউ ধরি না। 
আর যারা কর্ণিক ধরি তারাও ভাঙার কাজেই 
কর্ণিককে কাজে লাগাই।
(১০ই ফেব্রুয়ারী'২০২২)



No comments:

Post a Comment