Tuesday, December 2, 2025

বিচিত্রা" ২১৩

জীবন্ত ঈশ্বর ছাড়া জীবন;
সেই জীবনের নাম যন্ত্রণা।
যন্ত্রনার যাঁতাকলে পিষে মরে জীবন,
কে শোনাবে মুক্তির মন্ত্রণা!?

মূর্তি পূজায় নেই ফুর্তি; নিরাকার? 
নেই কোনও প্রাণ। আকাশের ভগবান? 
জেনো হৃদয়ে নেই তার কোনও স্থান।
নেই কোনও আকার।

 ধর্ম পালন মানে? 
বুকের মাঝে ভরপুর অক্সিজেন পরিবেশন। 
আর তা হয় না
অথচ ধর্মকথা কথন?
জেনো কাকস্য পরিবেদন।

আপনার ধর্ম পালন যেন অন্যের 
অসন্তোষের না হয় কোনও কারণ।

মতে অমিল পথে গোঁজামিল তবুও গন্তব্য নাকি এক!
আদর্শে গঞ্জনা, শ্রদ্ধাস্পদে লাঞ্ছনা তার সাথে বন্ধুত্ব!? 
ভন্ডামি কিনা ভেবে দ্যাখ।
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৭)

রাম ভক্ত আর রামের ওপর খড়্গহস্ত 
দু'পক্ষই শেষমেশ রামকে ধ'রে মারো টান 
সমস্যা যত হবে খানখান ধান্দা পূরণ হবে অশেষ। 

ডান বাম সওয়াল জবাব হরদম!
কে বেশী? কে কম?
একে জয় অন্যের যম।
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৮)

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারী যতই আগ্রাসী ভূমিকা পালন করুক না কেন আসল সময়ে ঝোলা থেকে বেরিয়ে পড়বে বেড়াল।
সত্যিই কি তাই? সবটাই উঠবে ভেসে যদি করো একটু খেয়াল।
পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারী কি পরাধীন?
ইষ্টবিহীন সমাজব্যবস্থায় নারীপুরুষ উভয়েই পরাধীন,
রিপুর দাস, বৃত্তি-প্রবৃত্তির অধীন।

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পুরুষই শেষ কথা, সে যে নারী আর যত বড়ই নারীই হ'কনা কেন! নারীর কোনও মূল্য নেই এই ঝাঁ চকচকে ফাঁপা সমাজ ব্যবস্থায়! তাই ডঃ প্রিয়াঙ্কা রেড্ডিরা এভাবেই স্বাধীন ভারতের মাটিতে মারা যাবে নিঃশব্দে-নীরবে! 
কারণ ইষ্টবিহীন ব্যবস্থা শয়তানতান্ত্রিক সমাজ ব্যবস্থা। 

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তখনই নারীরা ঝাঁসির রাণীর চেয়েও ঝাঁঝালো ও মমতাময়ী হ'য়ে উঠবে যখন পরমপিতার আশ্রয় তাদের একমাত্র আশ্রয় হ'য়ে উঠবে।

নারী যতদিন থাকবে আনাড়ি
পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জীবনে পড়বে দাঁড়ি! 
নারীও নারীর সাথে করবে আড়ি! কারণ সবাই ব্যাপারী!


শুরু হ'য়ে গেছে ডঃ প্রিয়াঙ্কা রেড্ডির মৃত্যু নিয়ে রাজনীতি!!! 
ওয়াহ! হ্যাটস অফ রাজনীতি!!-

আবার মোমবাতি! আবার বাতাবাতি!!
ওয়াহ! চ্যানেলে চ্যানেলে দিনরাত্রি
বলাৎকারের পক্ষে-বিপক্ষে মাতামাতি!!!

বলাৎকারী-অপরাধীর মুখ ঢাকা থাকা মানে তাকে সমাজে পরবর্তী বলাৎকার-অপরাধ করার সুযোগ দেওয়ার জন্য দরজা খুলে রাখা!?

নারী! কেউ নেই তোমার পাশে!
আছে শুধু তর্ক-বিতর্ক!
আছে শুধু জ্ঞান-বিজ্ঞান পক্ষে-বিপক্ষে !!

এসো সবাই আনন্দে থাকি!
পরমপিতার নাম আনন্দে থাকার ধাম!!

ফেসবুক বৃত্তি-প্রবৃত্তিকে সুড়সুড়ি দেওয়ার বলিষ্ঠ মাধ্যম?
( লেখা ৩রা ডিসেম্বর'২০১৯)









No comments:

Post a Comment