Wednesday, June 18, 2025

বিচিত্রা ১৫৫

বেশী ঠাকুরকে ভালবেসো না, 
সবসময় ঠাকুর ঠাকুর ক'রো না 
তাহ'লে তোমায় সবাই ছেড়ে চলে যাবে, 
তুমি একলা হ'য়ে পড়বে। সত্যি?

তুমি যত বুক ফাটো ফাটো ক'রে ঠাকুরের কথা বলবে 
তুমি তত গুরুভাইদের বিরাগভাজন হবে।
তুমি তত কুৎসামন্ডিত হবে। সত্যি?

পকেটে টাকা থাকলে, পিছনে তকমা থাকলে, 
সমাজে কেউকেটা হ'লে ঠাকুরের দরবারে 
তোমার গ্রহণযোগ্যতা থাকে। সত্যি?

মন্দিরে কেন্দ্রে যারা যারা দায়িত্বে আছে 
তারা ইষ্টপ্রাণ, তারা মানুষপ্রাণ। সত্যি?

সৎসঙ্গী ডাক্তার, উকিল, পুলিশ, নেতা, ধনী 
তাঁদের কাছে মানুষ বিপদে পড়ে যেচে যায়। 
তাঁরা সৎসঙ্গীদের বিপদে পাশে দাঁড়ায়। সত্যি?

ঠাকুর সত্য জগত মিথ্যা। ঠাকুর ছাড়া জগত মিথ্যা।
ঠাকুর সত্য জগত সত্য।
কোনটা ঠিক? কোনটা সত্য?
( লেখা ১২ই জুন' ২০২৫)






































No comments:

Post a Comment