Saturday, May 10, 2025

বিচিত্রা ১৪১

সৎসঙ্গ' শৃঙ্খলা ও সৌন্দর্যের দুরন্ত প্রতীক!
বিশৃঙ্খলা আর কুৎসিতের আলিঙ্গনে 
ক'রো না তাকে অতীত।

সৎসঙ্গ' বিশ্বে মানুষের সর্বশ্রেষ্ট প্রতিষ্ঠান!
অমানুষের ভিড়ে ক'রো না তাকে খানখান।

'সৎসঙ্গ' শ্রীশ্রীঠাকুরের চোখ, 
শ্রীশ্রীবড়দা সেই চোখে মণি।
আর, মণিতে আছে জেনো 
ঠাকুর জ্ঞানের খনি।
মণির মাঝে আছে যে দৃষ্টি
জেনো তা' আচার্য পরম্পরার কৃষ্টি।

'সৎসঙ্গ' শ্রীশ্রীঠাকুরের প্রাণ,
শ্রীশ্রীবড়দা সেই প্রাণের প্রাণভোমরা।
ত্তা' যতনে রক্ষা করে আচার্য পরম্পরা।
তাঁরই ছত্রছায়ার বাঁচি-বাড়ি সৎসঙ্গীরা।

কেন্দ্র মাঝে অন্য কেন্দ্র চালায় কোদাল!
এ কেমনতর কৃষ্টি!?
ঠাকুর কি চেয়েছিলেন
এই অনাসৃষ্টি!!??

কেন্দ্র হ'য়ে কেন্দ্র মাঝে বিভেদ ঘটাও? 
সৃষ্টি কর গোষ্টি!?
ভাগ করো আর মজা লোটো
এই তোমাদের ঠাকুর প্রীতি!?

বিশ্বে 'সৎসঙ্গ' দেওঘর দ্বারা পরিচালিত কোনও "...কেন্দ্র" 
অন্য কোনও কেন্দ্রে গিয়ে কি কোদাল চালায়? 
তা কি বিধিসম্মত ও শৃঙ্খলিত?
( লেখা ১১ই মে' ২০১৮)


No comments:

Post a Comment