Tuesday, April 15, 2025

বিচিত্রাঃ ১২৪

নতুনের ঔজ্জ্বল্যে পুরোনো বিবর্ণ!
নতুনকে স্বাগত পুরোনো ছিন্ন!

এক হাতে আলিঙ্গন, অন্য হাতে বর্জন!!
নতুনের হাতে পুরনোর কর্তন!!!
স্বাগতম নববর্ষ।

নববর্ষ! নব শাড়ি
দেদার নাচন হাউই গাড়ি
গাড়ির পাশে দাঁড়িয়ে নারী
উড়িয়ে আঁচল দিচ্ছে পাড়ি!

নতুনকে ভালোবেসে দিচ্ছো লম্ফঝম্প!
যা ছিল কাল নতুন, আজ হ'লেই পুরনো!?

নতুন বছর! লুটে নাও, পুটে খাও;
ফুর্তির হাওয়ায়, ভেসে উড়ে যাও।
কাল কে দেখেছে?

ফলমূল বেলপাতা আর চালকলা ফুল ধূপধুনো
চন্দন তুলসী সিন্দুর দুর্বা ধর্মের গলাশি জেনো!!
( লেখা ১৫ই এপ্রিল' ২০১৭)














































No comments:

Post a Comment