Wednesday, April 16, 2025

বিচিত্রা ১২৫

নব বর্ষ নব ফুর্তি
নতুন খেয়াল নতুন কীর্তি!
নূতন নূতন নিত্য নূতন
মজা বিনা কিসের জীবন?
( লেখা ১৬ই এপ্রিল'২০১৭)

ঠাকুর আত্মজ সম্পর্কে সন্দেহ!? 
এর পরও বলবো শুদ্ধ, পবিত্র
আমার মন আর দেহ!?
ত্রিশংকু আত্মার দশা কি
বলতে পারো কেহ!?

চারিদিকে শুধুই কার্বনডাইঅক্সাইড! 
একটু অক্সিজেন দিতে পারো কি কেউ?
নাস্তিকেরা হাসে আস্তিকের শুনে
অন্তহীন ঘেউ ঘেউ!!


চারিদিকে আস্তিকেরা এত আস্তানা গোটাচ্ছে 
যে দেখে উঠছে ভীষণ হাঁপ!
নাস্তিকেরা বিষম খেয়ে বলছে, বাপরে বাপ! 
আস্তিক নাস্তিকের বাপ!
( লেখা ১৬ই এপ্রিল'২০১৮)





No comments:

Post a Comment