Tuesday, March 11, 2025

বিচিত্র ১১১

সমাজসেবা পয়সার বিনিময়ে হয় না।
আন্তরিকতা সাথে হৃদয়ের স্বচ্ছতা
না থাকলে কেউ তার সুফল পায় না।

হিংসা এমনই জিনিস তাকে বাড়তে দিলে বেড়েই যায়; 
কোনও ভালো কাজ করেও না, করতেও দেয় না; 
শুধুই কথার বিষাক্ত হাই!

কেউ ভালো কাজ করলে বাধা দেয়,
করতে দেয় না যারা;
ভবিষ্যৎ তাদের ঘোর অন্ধকারে ভরা!

কে করবে ভালো কাজ আর কেনই বা করবে?
কাঁকড়ার চরিত্র নিয়ে মারামারি ক'রে মরবে!

অতীতের সাহায্য ও দিনগুলি ভুলে যাও? 
অনিত্য ঝলমলে বর্তমান নিয়ে ব্যস্ত থাকো নেশাগ্রস্থের মত! ভবিষ্যতে কি অপেক্ষা করছে দেখে নাও!

কথায় আছে:
কাজের বেলায় কাজী কাজ ফুরোলে পাজি!
পাজির পাঁজিতে জেনো আছে 'শেষের সেদিন ভয়ঙ্কর' 
বলতে পারি এ কথা রেখে বাজি!!

আজ তোমার দিন তাই ভুলে গেছো 
আর পড়ে না মনে সেইদিন!
কেউ ছিল না তোমার সাথে যেদিন!!
( লেখা ১১ই মার্চ'২০১৯)













































No comments:

Post a Comment