Monday, November 4, 2024

উপলব্ধিঃ করোনায় আক্রান্ত কিছু প্রিয়জনের উদ্দেশ্যে-------

করোনা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। করোনা ইনফ্লুয়েঞ্জার এডভান্সড স্টেজ। মনকে শক্ত করুন। ডাক্তারের নির্দেশমত ওষুধ খান আর সদাচার মেনে চলুন। দেখবেন দু'সপ্তাহ পরে আবার সব নর্মাল হ'য়ে যাবে। মাইন্ড সেট আপ চেঞ্জ করুন। বি পজিটিভ, ডু পজিটিভ এন্ড দেন হ্যাভ পজেটিভ। সত্যি সত্যিই মনে করুন এটা কিছু নয়। এটা কিউরেবল ডিজিজ। একটা ভয়ের মেঘ গোটা পৃথিবীকে ঢেকে ফেলেছে। পৃথিবী জুড়ে এই জ্বর হয়েছে ব'লে মানুষ এত ভয় পেয়েছে; যে ভয় ক্যান্সার, এইডস ইত্যাদি মারণ রোগে মানুষ পায়নি। দেশে দেশে নেতৃবৃন্দ এইসব মারণ রোগের বিরুদ্ধে সম্মিলিতভাবে সোচ্চার হয়নি। অনেক মানুষ একসঙ্গে আজ এফেক্টেড আর তাই একটা মৃত্যুভয় মানুষকে গ্রাস করেছে। এটাও স্বাভাবিক। আপনাকে এই স্বাভাবিক অবস্থাকে বুঝতে হবে আর অস্বাভাবিক মানসিক শক্তির অধিকারী হ'তে হবে আর তখনই দেখবেন ঈশ্বরের আশীর্বাদ নেবে আসছে মাথার ওপর বৃষ্টির মত। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আপনি সেরে গ্যাছেন।
( ৪ই নভেম্বর'২০২০)

No comments:

Post a Comment