Wednesday, August 9, 2023

কথায় আছে...।।

কথায় আছে, শক্তের ভক্ত নরমের যম।
প্রবি বলে, আমি নরমের ভক্ত শক্তের যম।
ঠাকুর বলেন, কথায় বেশী কাজে কম
নিজেই হয় নিজের যম। 
প্রবি বলে, আমি কাজে বেশী কথায় কম। 
নিশ্বাসে প্রশ্বাসে বীজনাম চলে হরদম।
তাই বলি, গাজন ক'রে বেড়ায় যারা
তাদের মুখে যাজন!?
যাজন আসলে তাদের কাছে আয়ের উপকরণ!!
মেঘের আড়ালে মেঘদূত যেমন করে আস্ফালন!
তেমনি মুখোশের আড়ালে মুখ করে উল্লম্ফন!!
ফলে মুখ আর মুখোশের জাঁতাকলে 
দিন শেষে মরে নিজেরই প্রতিকৃতি।
(লেখা ১০ই আগষ্ট'২০১৭)

No comments:

Post a Comment