Monday, April 24, 2023

উপলব্ধিঃ গভীর বিশ্বাস।

"গভীর বিশ্বাসে সবই হ'তে পারে। বিশ্বাস কর, ---সাবধান অহঙ্কার, অধৈর্য্য ও বিরক্তি না আসে---যা চাও তাই হবে।"----শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।

হ্যাঁ, গভীর বিশ্বাস হ'লে যা চাও তাই পাবে। বিশ্বাস গভীর করো। চেষ্টা করো, সফল হবেই হবে। প্রাপ্তি ঘটবেই ঘটবে। তাঁর দরবারে দেড় হ্যায় লেকিন অন্ধের নেহী হ্যায়। তাই অহঙ্কার ক'রো না, অধৈর্য্য হ'য়ো না আর বিরক্তি এনো না। তাঁর দয়া আসছে, ঐ আসছে! নাম করো, শুধু নাম আর নাম। নাম করতে ভুলে যাচ্ছো? কৈ বাত নেহি। ভুলে গেলে মনে পড়লেই গভীর বিশ্বাসে নাম করো। আবার করো, বারবার করো। মেকানিক্যালি যন্ত্রের মত করো আর অন্তর দিয়েই করো তাঁকে ভালোবেসে করো, নাম করো আর নাম করো। প্রাপ্তির ঘর পূর্ণ হবেই হবে।
(৮ই এপ্রিল'২০২২)

No comments:

Post a Comment