Friday, February 3, 2023

কবিতাঃ ছেলেমানুষী

ছেলেমানুষি কোনটা? 
ছেলেমানুষ যখন ছেলেমানুষী করে
তখন তাকে বলি, ছেলেমানুষী কারবার।
আর যখন বড় মানুষেরা দেশজুড়ে চারদিকে
সত্যিই করছে ছেলেমানুষী বারবার!
তখন তাকে কি বলব?
ছেলেমানুষের ছেলেমানুষি নাকি 
বড়মানুষের ছেলেমানুষি!?
কোনটা? বড় মানুষেরা কি সত্যিই 
কোনোদিনও বড় হবে না!?
কেন হবে না?
(৪ই ফেব্রুয়ারী'২০১৯)

No comments:

Post a Comment