Thursday, February 23, 2023

কবিতাঃ শয়তানের হাসি।

প্রতারিত না হ'য়েও যদি মনগড়া কল্পনায় 
কাউকে প্রতারক ভেবে সুখ পাও 
সেই সুখ একদিন অসুখে পরিণত হ'য়ে 
জাহান্নামের আগুনে পুড়িয়ে মারবে 
একথা জেনো নিশ্চয়ই।
কারও মিষ্টি মিষ্টি কথায় প্রভাবিত হ'য়ে 
আপাত কঠিনকে ভুল ক'রে 
প্রতারক, অবিশ্বাসী ভেবে 
বন্ধুকে শয়তান আর মিষ্টি কথার শয়তানকে 
বন্ধু ভেবে নিজের সর্বনাশ ডেকে এনো না।
সাবধান হও বন্ধু! 
শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি, সুন্দর!
(লেখা ২৩শে ফেব্রুয়ারী'২০১৯)

No comments:

Post a Comment