Thursday, February 9, 2023

উপলব্ধিঃ ১৮ সংক্ষিপ্ত নাকি দীর্ঘ জীবন?

মাঝে মাঝে ভাবি সংক্ষিপ্ত জীবন যদি দীর্ঘ হ'তো আর যদি ২৪ঘন্টার পরিবর্তে সময়ের পরিধিও ৪৮ঘন্টার হ'তো কত ভালো হতো, অনেক কিছু করা যেত; তাই না? একটা জীবনে সব করা যায় না, করা হ'য়ে ওঠে না। কিন্তু আবার ভাবি ২৪ ঘন্টা বা ৬৪ বছর (দেশভেদে গড় আয়ু বিভিন্ন হ'লেও মোটামুটি গড় আয়ু ৬৪ বছর) একজন মানুষের কাছে দুনিয়ার বুকে দাগ রেখে যাবার পক্ষে যথেষ্ট; যদিও মনে থেকে যাবে আফসোস।
সেইজন্য এবং দীর্ঘ জীবন লাভের জন্য মনে হ'লো থাকা চায় জন্ম থেকে বায়োলজিক্যালি নিখুঁত ও শৃঙ্খলিত আদর্শযুক্ত জীবন।
আর এক জনমে তেমন কিছু করা যায় না কথাটা যেমন ঠিক, তেমনি ঠিক, এক জনমেই হনূমানের ঐতিহাসিক লাফ। সবটাই নির্ভর করে জন্মগত বৈশিষ্ট্য ও পরিবেশের ওপর। সেই পরিবেশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে চালনা করে। ট্র্যাজেডি হ'লো শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের বলা অনুযায়ী "কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ" আর "তাত্ত্বিক আমেজে" ডুবে থাকার মানসিকতা। আরও ট্র্যাজেডি হ'লো আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে বিজ্ঞানের অহঙ্কার করা আর সেই সুদূর অতীত থেকে 'জন্ম বিজ্ঞানকে' অবজ্ঞা আর উপহাস করা। আদর্শহীন জীবন আর যাই করুক আর যত বড় হোমরা চোমরাই হ'ক না কেন সমাজের ও মানব জাতির কোনও কাজে আসে না, তাঁদের দ্বারা কোনও মঙ্গল সিদ্ধ হয় না। তাই অজুহাত, অজুহাত আর অজুহাতই তাঁদের শেষ সম্বল হ'য়ে দাঁড়ায়।
(লেখা ১০ই ফেব্রুয়ারী'২০১৮)

No comments:

Post a Comment