Friday, February 3, 2023

প্রবন্ধঃ পরমপিতা রসুল ও আমরা!

প্রায় সময় দেখি কোরআনের দোহাই দিয়ে মানুষকে রসুল সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দেওয়া হয় এবং সেই বার্তা অত্যন্ত উগ্রতার সঙ্গে পরিবেশন হয়। রসুল কি শুধু মুসলমানের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হ'য়েছিলেন? প্রভু মোহাম্মদ কি শুধু শান্তি প্রতিষ্ঠার কথা ব'লে গেছিলেন যা কোরানে লিপিবদ্ধ হ'য়ে আছে সেই শান্তি কি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের জন্য? রসুল তো স্বয়ং ঈশ্বর! মানুষের পৃথিবীতে মানুষ মায়ের গর্ভে জন্ম নেওয়া জীবন্ত ঈশ্বর! তিনি কি শুধু মুসলমানদের ঈশ্বর!? তিনি কি শুধু মুসলমানদের আল্লা!? রসুল কিন্তু আনসিন গড বা অমূর্ত ভগবান নয়। হজরত মোহাম্মদ রসুল মানুষ রূপে বিশ্বব্রহ্মান্ডের সৃষ্টিকর্তা! সেই মানুষ ভগবান জীবন্ত ঈশ্বর-আল্লা বা গড রসুলের মানবজাতির জন্য উৎসর্গীকৃত মুখনিঃসৃত বাণী, কোরআনে লিপিবদ্ধ জীবনকথা যদি ভুল ও বিকৃতভাবে পরিবেষণ করা হয় আর সেই কর্মকাণ্ড যদি বাধাহীনভাবে নিশ্চিন্তে চলতে থাকে তাহ'লে মানুষের তথা সৃষ্টির শেষের সেদিন সমাগত। যাকে আমরা বলি ঘোর কলির চরম সর্বনাশা শেষ ক্ষণ! যার ছোট্ট ইঙ্গিত আমরা পেলাম একটা ছোট্ট পোকা ভয়ংকর করোনার আবির্ভাবে! তাই সাধু সাবধান!
আর, কোরআনের ভুল অপব্যাখ্যা ক'রে আসলে রসুলকেই অপমান করা হয় আর এই অপমানের ব্যাপারটা শিক্ষিত মুসলমানরা ভালোমতই জানেন তবুও তাদের মধ্যে এর বিরুদ্ধে কোনও বলিষ্ঠ প্রতিবাদের প্রতিক্রিয়া দেখা যায় না। ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বিশ্বজুড়ে আজ মুসলমান সমাজ রসুলের বিকৃতি, রসুলের অপমান, রসুলের ইজ্জৎ মুখ বুঝে সহ্য করে এটাই দুঃখের। তাই রসুলের অপব্যাখ্যা যখনই যেখানে হয় সেখানে তখনই এর প্রতিবাদে মুসলমান সমাজের শিক্ষিত, সচেতন, ধার্মিক, দূরদৃষ্টিসম্পন্ন মানুষ এবং সমস্ত সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষের সংগঠিত বিরোধ এবং প্রয়োজন ব্যতিরেকে আইনের আশ্রয় গ্রহণ করা উচিত। কারণ রসুল এবং রসুল মুখনিঃসৃত কোরআন শুধু মুসুলমান সম্প্রদায়ের জন্য নয় এই সহজ কথাটা সমস্ত সম্প্রদায়ের মানুষকে বুঝতে হবে আর যেদিন এই শিক্ষায় শিক্ষিত হবে সব সম্প্রদায়ের মানুষ সেদিন প্রকৃত হবে প্রেরিতদের পূজা ও ধর্ম পালন আর সমস্ত সম্প্রদায়ের মধ্যে হবে প্রেমের বন্ধন; প্রতিষ্ঠিত হবে ধর্মরাষ্ট্র।
( ৪ই ফেব্রুয়ারী'২০২১)

No comments:

Post a Comment