Wednesday, January 25, 2023

কবিতাঃ মানুষ রূপে মানুষের মাঝে।

বন্ধু! বলো, কিন্তু বলার আগে করো
করো, কিন্তু করার আগে ধরো।
মরো, কিন্তু মরার আগে করো; ক'রে মরো।
মরো, কিন্তু মরার আগে কেন মরো?
যার জীবনে যত ভুল কম সে তত সুখী;
আনন্দে থাকে সে বেশী।
ভুল হীন যার জীবন
দেখায় না তারে ভয় মরণ।
ভুল হীন জীবন কেমন
ক'রে পাবো তাকে?
নির্ভুল, নিখুঁত যে জীবন
গ্রহণ করো তাঁকে, সর্বাগ্রে।'
নির্ভুল, নিখুঁত জীবন' আছে নাকি
'জীবন' মাঝে!?
পূর্ণাঙ্গ রূপে বিরাজিছে জগৎ মাঝে
প্রিয়পরম সে যে!!
কে সে? 
যে বিরাজিছে জগত মাঝে পূর্ণাঙ্গ সাজে!?
নির্ভুল, নিখুঁত হয় নাকি কেউ জগত মাঝে!?
বন্ধু! প্রিয়পরম ঈশ্বর সে যে!!!
ঈশ্বর? আকাশের ঈশ্বর?
বোবা সে যে!
ভুল আমার শুধরে দেবে কেমন ক'রে সে!
নির্ভুল, নিখুঁত ঈশ্বর জেনো
মানুষ রূপে মানুষের মাঝে।

(লেখা ২৫শে জানুয়ারী' ২০২০)

No comments:

Post a Comment