Saturday, January 21, 2023

কবিতাঃ হে কর্ণধার! (৪)

বাধ্য হ'য়ে যারা অসৎ পথ বেছে নেন
বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার প্রয়োজনে
তাদের জন্য কি রেখে গেছেন আম্বেদকরজী সংবিধানে?
এই অসৎ পথে চলার দায় কার? শুধু যে অসৎ তার?
নাকি সঙ্গে দেশের কর্ণধার ও সংবিধান রচয়িতার?
হে কর্ণধার! বাঁচার তাগিদে যারা আজ অবাধ্য
হয়েছে বাধ্য মেনে নিতে তাদের জীবনে
শয়তানকে দেবতা হিসেবে করতে আরাধ্য।
তাদের কি তুমি দেখাবে না পথ?
দেখাবে না কি তুমি তাদের দিশা
নিজ হাতে টেনে ভগবানের বাঁচা-বাড়ার রথ?
তুমি কর্ণধার! ভুলে যেও না তুমি
নিয়েছিলে মানুষেরে বাঁচাবার শপথ।
শেষের সেদিন কিন্তু ভয়ংকর জেনো তুমি
কর্ণধার! সুদে আসলে ভুগতে হবে কর্মফল
যতই তোমায় করি না কেন ক্ষমা আমি।
(২১শে জানুয়ারী'২০১৯)

No comments:

Post a Comment